Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017555-00|7 কিছুর অধিকার পাওয়ার পর আবার নবুওতও পেয়ে যায়, তাহলে বাদ-বাকী কোরায়শদের আর থাকবেটা কী? এখান থেকেই উক্ত আয়াতের এ অংশটির প্রকৃত মর্ম বুঝা যায়, “আসলে তারা তোমাকে মিথ্যুক বলে না, বরং ওই যালেমরা আল্লাহর আয়াতকেই মিথ্যা ঠাওরায় ।' এখানে আমরা লক্ষ্য করি যে, এই সুরা যখন মন্ধী, তখন নিসন্দেহে আলোচ্য আয়াতও মক্কী আয়াত । অথচ উক্ত ঘটনাটা বদর যুদ্ধের দিন মদীনায় সংঘটিত হয়েছিলো ৷ তবে আমরা যেহেতু জানি যে, মুফাসসেররা যখন কোনো আয়াতের সাথে কোনো ঘটনার উল্লেখ করেন, তখন অনিবার্ষভাবে এ কথা বুঝান না যে, ওই আয়াত ওই ঘটনার কারণেই নাযিল হয়েছে। বরণ ক্ষেত্র বিশেষে এর অর্থ এই হয়ে থাকে যে, আয়াতটির বক্তব্য ওই ঘটনায় প্রযোজ্য, চাই ঘটনাটা ওই আয়াত নাযিল হবার আগে ঘটুক বা পরে । সুতরাং আলোচ্য বর্ণনা আমার মতে কোনো বিস্ময়ের উদ্রেক করে না। বৈঠকে বসে ছিলো। সেই সময়ে মাসজিদুল হারামে রসূল (স.)ও একাকী বসে ছিলেন। উৎবা বললো, “হে কোরায়শ জনতা, আমি একবার মোহাম্মদের সাথে দেখা করতে চাই এবং তার সাথে কিছু কথা বলতে চাই । আমি তার কাছে কতকগুলো প্রস্তাব দেব। সে হয়তো ওই প্রস্তাবগুলোর কোনো কোনোটা গ্রহণ করবে এবং কোনো কোনোটা প্রত্যাখ্যান করবে । সে যা চাইবে আমরা তাকে তাই দেবো । এতে যদি সে আমাদেরকে তার দাওয়াত থেকে অব্যাহতি দেয়, তা হলে ভালোই হবে। তোমরা কী মনে করো?' এ সময় হযরত হামযা ইসলাম গ্রহণ করেছেন এবং কোরায়শরা দেখতে পাচ্ছিলো যে, রসূল (স.)-এর সাথীর সংখ্যা হুহু করে বেড়ে চলেছে। তাই সবাই একমত হয়ে বললো, “ঠিক আছে, তুমি যাও। কথা বলো ।” ওত্বা তৎক্ষণাত চলে গেলো এবং গিয়ে রসূল সে.)-এর কাছে বসলো । তারপর বললো, “ভাতিজা! শোনো । আমাদের গোত্রে ও আপনজনদের মধ্যে তুমি যে কতোখানি মর্যাদার আসনে অধিষ্ঠিত আছ, তা তোমার অজানা নয় । তুমি তোমার জাতির কাছে এমন একটা গুরুতর জিনিস' নিয়ে এসেছো, যাতে তুমি তাদের সমাজে বিভেদ সৃষ্টি করেছো, তাদের স্বপ্ন ও আশা-আকাংখাকে ধূলিসাত করে দিয়েছো, তাদের ধর্ম ও দেব-দেবীর নিন্দা করেছো এবং তাদের মৃত বাপ দাদাদেরকে কাফের বলেছো । এখন আমি তোমার কাছে কয়েকটা প্রস্তাব তুলে ধরছি, শোনো । এগুলো নিয়ে চিন্তা-ভাবনা করো । হয়তো এর কোনো না কোনোটা তুমি মেনে নিতে পারবে । রসূল (স.) উতবাকে বললেন, বলুন, আমি শুনছি। সে বললো, ভাতিজা, তুমি যে নতুন ধর্মমত নিয়ে এসেছো, তার উদ্দেশ্য যদি হয়ে থাকে ধন সম্পদ অর্জন, তাহলে আমরা তোমার জন্যে অর্থ সংগ্রহ করে তোমাকে আমাদের সবার চেয়ে বড় ধনী বানিয়ে দেবো । আর যদি তুমি সম্মান ও পদমর্যাদা চাও, তাহলে আমরা তোমাকে আমাদের এমন নেতায় পরিণত করবো যে, তোমাকে ছাড়া আমরা কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নেবো না। আর যদি তুমি রাজা হতে চাও, তবে আমরা তোমাকে রাজা বানিয়ে নেবো । আর যদি ব্যাপারটা এই হয়ে থাকে যে, তোমার কাছে যে জ্ননটা আসে, তাকে তুমি দেখতে পাও এবং তাকে তোমার কাছ থেকে দূর করতে চাও, কিন্তু দূর করতে পারো না, তাহলে আমরা তোমার জন্যে উপযুক্ত চিকিৎসকদেরকে ডাকবো এবং তুমি আরোগ্য লাভ না করা পর্যস্ত আমরা তোমার পেছনে যতো অর্থ ব্যয় করা প্রয়োজন হয় করবো । কেননা অনেক সময় এমনও হয়ে থাকে যে, কোনো মানুষ যে জিনকে বশীভূত করে, তা তার মনিবের ওপর প্রবল হয়ে যায় এবং চিকিৎসা ছাড়া তার কবল থেকে মুক্তি পায় না।'

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।