Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-/0101017935-007 কখনো এস না। অন্য লোকেরা যদি দেখে ফেলে তাহলে তাদের মনে খারাপ ধারণার সৃষ্টি হয়ে যেতে পারে । তারপর সবাই চলে গেলো । পরবতী রাতে এই তিনজনের প্রত্যেকে আবার গোপনে চলে এলো এবং সারা রাত ধরে কোরআন পাঠ শুনলো, ভোর হয়ে গেলে বাড়ী ফেরার পথে তারা পুনরায় পরস্পরের মুখোমুখি হলো । আবারো পরস্পরকে পূর্বের মতো ভর্সনা করে সবাই চলে গেলো । তৃতীয় দিনেও একই রকম ঘটনা ঘটলো । ভোর বেলা বাড়ী ফেরার পথে যখন পরস্পর মিলিত হলো, তখন তিনজনেই বললো, “আজ আর এভাবে চলে যাবো না। এসো আগে আমরা প্রতিজ্ঞা করি যে, এখানে আর আসবো না, তারপর বাড়ি ফিরবো ।' তিন জনেই এই প্রতিজ্ঞা করে বাড়ি ফিরলো। পরদিন সকালে আখনাস বিন শুরাইক লাঠি নিয়ে হাটতে হাটতে চলে গেলো আবু সুফিয়ানের বাড়ীতে । গিয়ে বললো, “আবু সুফিয়ান, আমাকে বলো, মোহাম্মদের কাছে যা শুনলে, সে সম্পর্কে তোমার মতামত কী? আবু সুফিয়ান বললো, আল্লাহর কসম, আখনাস, যা যা শুনেছি তার কতোকটা তো আমি জানি এবং তার অর্থও বুঝি । কিন্তু আর কতোকটা জানিও না, তার অর্থও বুঝি না। আখনাস | বললো, আমার অবস্থাও একই রকম। আবু সুফিয়ানের কাছ থেকে বেরিয়ে তারপর সে আবু জাহলের কাছে গেলো । সেখানে দুজনের মধ্যে নিশ্নবূপ আলাপ হলো- আখনাস: আবুল হিকাম! মোহাম্মদের কাছে যা শুনলে, সে সম্পর্কে তোমার অভিমত কী? সে বললো, আমরা বনু আবদ মানাফের সাথে মান মর্যাদা নিয়ে প্রতিযোগিতা করতাম । তারা ভোজের আয়োজন করলে আমরাও করতাম । সামাজিক দায় দায়িত্ব বহন করলে আমরাও তা বহন করতাম! তারা দান করলে আমরাও করতাম । শেষ পর্যস্ত যখন সওয়ারী জন্তু জানোয়ারের ব্যাপারেও পাল্লা দিয়ে টিকে গেলাম, তখন তারা বলে বসলো যে, আমাদের মধ্যে একজন নবী |. আছে, যার কাছে আকাশ থেকে ওহী আসে । এ ক্ষেত্রে আমরা কি করে তাদের সাথে সমতা অর্জন করি? তাই আল্লাহর কসম, ওদের ওই নবীর প্রতি আমরা কখনো ঈমান আনবো না এবং কখনো তাকে সমর্থন করবো না। এ কথা শুনে আখনাস সেখান থেকে চলে এলো । ইবনে জরীর আয়াত নং ৩৩ এর ব্যাখ্যা প্রসংগে সুদ্দী থেকে বর্ণনা করেন যে, বদরের যুদ্ধের দিন আখনাস বিন শুরাইক বনু যোহরা গোত্রকে বললো, হে বনু যোহরা গোত্রের সদস্যবৃন্দ! মোহাম্মদ তো তোমাদের ভাগ্নে। ভাগ্নের আক্রমণ প্রতিরোধে তোমাদেরই অগ্ৰাধিকার | সে যদি সত্যিই নবী হয়ে থাকে, তাহলে আজ তীর বিরুদ্ধে তোমরা লড়াই করবে না। কিন্তু যদি মিথ্যুক হয়ে থাকে (অর্থাৎ নবী না হয়ে থাকে), তাহলে ভাগ্নের আক্রমণ*ঠেকানো সর্বাথে তোমাদেরই কর্তব্য । একটু থামো আমি আগে আবুল হিকামের (আবু জাহল) সাথে দেখা করে আসি। মোহাম্মদ যদি জয়লাভ করে, তাহলে তো তোমরা নিরাপদেই ফিরে আসবে । আর যদি মোহাম্মদ হেরে যায়, তাহলে তোমাদের স্বজাতি তোমাদের কোনো ক্ষতি করবে না! উল্লেখ্য যে, বনু যোহরা গোত্রটি মদীনায় মুসলমানদের মিত্র ও রসূল (স.)-এর মাতুল ছিলো ।) এই দিনই তার নাম হয় আখনাস (কৃপ্ররোচনাদানকারী)। তার আসল নাম ছিলো উবাই । আখনাস আবু জাহলের কাছে গিয়ে নিভৃতে বললো, আবুল হিকাম। মোহাম্মদ সম্পর্কে আমাকে আসল রহস্যটা জানাও সে কি সত্যবাদী না মিথ্যাবাদী । এখানে তুমি আর আমি ছাড়া আর কোনো কেরায়শী নেই যে আমাদের কথা শুনে ফেলবে । আবু জাহল বললো, দূর বোকা! মোহাম্মদ তো সত্যবাদী । মোহাম্মদ কখনো মিথ্যা বলেনি। কিন্তু কথা হলো, বনু কুসাই (অর্থাৎ কোরায়শের ওই শাখাটি, যে শাখায় মোহাম্মদের জন্ম) যদি হাজীদের আশ্রয় দেয়া, পানি খাওয়ানো, কাবার মুতাত্যয়ান্্ীগিরী- সব

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।