Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) দাওয়াতদাতা যদি স্বয়ং একজন রসূল হন তবুও নয়। যারা ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে, তাদের বা সাধারণ মানুষেরও কোনো প্রস্তাবে কর্ণপাত করা চলবে না। যাদের বিবেক সজীব আছে, তারা দাওয়াতকে অবশ্যই শুনবে ও গ্রহণ করবে । আর যাদের বিবেক মরে গেছে, তারা গ্রহণ করবে না। তাদের অন্তরকে সজীব করবেন- না কেয়ামত পর্যন্ত মৃতই রাখবেন, সেটা আল্লাহর বিবেচ্য বিষয় । ক্ুছত্রীদেক টু যক্ত্র সে রকম অলৌকিক নিদর্শন দেখতে চেয়েছিলো । আল্লাহ তায়ালা এটা ঘটাতে সক্ষম । কিন্তু কোন মহৎ উদ্দেশ্যে এই জাতির বেলায় তিনি তা করতে চান না, তা তিনিই ভালো জানেন, কিন্তু এতে - তারা যদি অস্বীকারই করতে থাকে এবং রসূল (স.)-এর পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে পড়ে, তা হলে রসূল (স.) স্বীয় মানবীয় শক্তি সামর্থ নিয়ে যদি পারে অলৌকিক কান্ড ঘটাতে চেষ্টা করুক। আল্লাহ তায়ালা সকল সৃষ্টির সেরা তাদের সৃষ্টির রহস্য এবং প্রত্যেক সৃষ্টির আলাদা আলাদা স্বভাব মেজাজ ও গুণ বৈশিষ্ট্য থাকার সুক্ষ ওমহৎ উদ্দেশ্যটা কী, তা তিনিই ভালো জানেন। তার জানা সৃষ্টি-বৈচিত্র্যের এই মহৎ ও সূক্ষ্ম উদ্দেশ্যের আলোকেই তিনি যাকে ইচ্ছে সুপথ দেখান, যাকে ইচ্ছা বিপথগামী করেন, আর অস্বীকারকারী মানুষদেরকে অন্ধকারে বধির ও বোবা বানিয়ে রেখে দেন। “আমি অবশ্যই জানি যে, তারা যা যা বলে, তা তোমাকে ব্যথিত করে” আয়াত ৩৩) জাহেলী যুগের আরব পৌত্তলিকরা বিশেষত কোরায়শদের যে শ্রেণীটি ইসলামী দাওয়াতের | কঠোর বিরোধিতা করতো, তারা ব্যক্তি হিসেবে মোহাম্মদ (স.)-এর সত্যবাদিতায় সন্দেহ পোষণ করতো না। কেননা তারা তীকে সত্যবাদী ও বিশ্বস্ত বলেই জানতো । নবৃওত লাভের পূর্বে তিনি তাদের মধ্যেই দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি একটি মিথ্যা কথাও বলেছেন বলে কেউ শোনেনি । অনুরূপভাবে, বিরোধিতায় নেতৃত্দানকারী শ্রেণীটি তার নবুওতের সত্যতায় সন্দেহ পোষণ করতো না, কোরআন যে আল্লাহর বাণী এবং কোনো মানুষ যে এ ধরনের বাণী রচনা করতে পারে না, তাও অবিশ্বাস করতো না। ূ কিন্তু এতদসত্তেও তারা রসূল (স.)-এর দাওয়াতকে খোলাখুলিভাবে সমর্থন করতে ও ইসলাম গ্রহণ করতে রাষী ছিলো না। তাদের এই রাী না হওয়ার কারণ এটা ছিলো না যে, তারা রসূল (স.)-কে মিথ্যুক মনে করতো । বরং এর আসল কারণ ছিলো এই যে, তার দাওয়াতে তারা নিজেদের কায়েমী স্বার্থ তথা তাদের প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা বিনষ্ট হবার আশংকা করতো । আল্লাহর আয়াতকে অস্বীকার করা ও শেরকের ওপর জিদ ধরার পেছনে তাদের এটাই ছিলো একমাত্র কারণ । কোরায়শদের এই মনোভাবের প্রকৃত কারণ ও কোরআন সম্পর্কে তাদের প্রকৃত মনোভাব কী ছিলো, সে সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায় । ইবনে ইসহাক বলেন, আবু সুফিয়ান, আবু জাহল ও আখনাস বিন শুরাইক একদিন গভীর রাত্রে যখন রসূল (স.) নিজ বাড়ীতে নামায পড়ছিলেন, তখন তাঁর কোরআন তেলাওয়াত শোনার জন্যে বেরিয়ে পড়লো । প্রত্যেকে রসূল (স.)-এর বাড়ীর পাশে সুবিধে মতো একটা জায়গা দেখে বসে পড়লো । কিন্তু এদের একজন অপরজনের উপস্থিতির কথা জানতো না। সারা রাত তারা শুনলো । ফজর হয়ে গেলে প্রত্যেকে নিজ নিজ বাড়ীর দিকে রওনা হয়ে গেলো । পথিমধ্যে তাদের পরস্পরের সাথে দেখা হয়ে গেলে প্রত্যেকে পরম্পরকে তিরস্কার করলো । বললো, এভাবে আর

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।