Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) পা শিট পাটি তা রি ৪০০৮৮125৮22 ৩৮. যমীনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখীই (তোমরা দেখো না কেন)- এগুলো সবই তোমাদের মতো (আল্লাহ তায়ালার সৃষ্টি); আমি (আমার) গ্রন্থে বর্ণনা বিশ্লেষণে কোনো কিছুই বাকী রাখিনি, অতপর এদের সবাইকে (একদিন) তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে । ৩৯. যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তারা (হেদায়াতের ব্যাপারে) বধির ও মুক, তারা অন্ধকারে পড়ে আছে; আল্লাহ তায়ালা যাকে চান তাকে গোমরাহ করে দেন; আবার যাকে চান তাকে সঠিক পথের ওপর স্থাপন করেন। তাফসীর আয়াত ৩৩-৩০০ সূরার এই অংশটিতে আলোচনার মোড় স্বয়ং রসূল (স.)-এর দিকে ঘুরে গেছে। শুরুতেই আল্লাহ তায়ালা তার মনকে প্রবোধ দিয়েছেন। সর্বজন বিদিত সত্যবাদী ও বিশ্বাসী হওয়া সত্তেও জনগণ তীকে মিথ্যাবাদী সাব্যস্ত করায় তাঁর মনে যে দুঃখ পুঞ্জীভূত ছিলো, তা দূর করার জন্যেই এই সান্ত্বনার প্রলেপ দেয়া হয়েছে। আসলে তারা তাকে মিথ্যুক মনে করতো না। তারা শুধু আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করতে বদ্ধপরিকর ছিলো । এর কারণ ছিলো ভিন্ন, তাকে মিথ্যুক মনে করা এর কারণ ছিলো না। তাঁর পূর্ববর্তী নবীদেরকেও কাফেররা মিথ্যুক সাব্যস্ত করে কষ্ট দিতো, এ কথা উল্লেখ করেও রসূল (স.)-কে প্রবোধ দেয়া হয়েছে। কিন্তু ওই নবীরা পরম ধৈর্য ও সহিঞ্টুতার পরিচয় দিতেন । অবশেষে চূড়ান্ত পর্যায়ে তাদের কাছে আল্লাহর সাহায্য নেমে আসতো । আল্লাহর চিরন্তন নীতি অনুসারে এ সাহায্য আসতো । এই নীতি ছিলো অপরিবর্তনীয় ও শাশ্বত। এভাবে সহানুভূতি জ্ঞাপন ও. সান্ত্বনা প্রদান শেষ করে পুনরায় রসুল (স.)-কে সম্বোধন করা হয়েছে। তীকে ইসলামী আন্দোলন সংক্রান্ত বৃহত্তম সত্য কী, তা অবহিত করা হয়েছে। আল্লাহর শাশ্বত রীতি অনুসারে এবং তার পরিকল্পনা ও সিদ্ধান্ত মোতাবেক হয়ে ইসলামের প্রচার কার্য চলে আয়াতের মাধ্যমে তা আরো স্পষ্ট করে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রচারক বা আহবায়ককে কেবল ইসলামের দীওয়াত পৌঁছে দেয়া ছাড়া আর কিছু করতে হয় না। একমাত্র আল্লাহ তায়ালাই এই প্রচার কার্ষের সার্বিক ও প্রত্যক্ষ তত্বাবধান করে থাকেন। দাওয়াতদাতাকে আদেশ অনুসারে শুধু দাওয়াতের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে । কোনো রকম তাড়াহুড়ো করারও প্রয়োজন নেই এবং আল্লাহকে এ ব্যাপারে কোনো পরামর্শ বা প্রস্তাব দেয়ারও কোনো দরকার নেই। এমনকি বিন্পাল ষ্ঠ ১৬

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।