110010://1519111801-$/0101017595-0017 “তারা বলে দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই এবং আমাদের পুনরুখিত হবার কোনোই অবকাশ নেই।" | আল্লাহ তায়ালা জানতেন যে, এ ধরনের বিশ্বাসের ভিত্তিতে কোনো উন্নত ও মহৎ মানবোচিত জীবন তৈরী হতে পারে না। তিনি জানতেন যে, মানুষের কল্পনাশক্তি ও অনুভবশক্তির এই সংকীর্ণতা তাকে দুনিয়ার দাসানুদাস বানিয়ে দেবে এবং ইতর প্রাণীর ন্যায় তার চিস্তাশক্তিকে কেবল ইন্দ্রিয়গ্াহ্য বস্তুনিচয়ের অধীন করে দেবে । স্থান ও কালের এই সংকীর্ণ পরিসর মানুষকে কেবল প্রবৃত্তির লালসা ও ত্যাগের সামগ্রী নিয়ে প্রতিযোগিতায় মেতে থাকতে প্ররোচিত করবে, দুনিয়ার ক্ষণস্থায়ী ও তুচ্ছ বস্তু অর্জনের পাশবিক প্রতিদ্বন্দিতা ও দাসত্বের অক্টোপাসে আবদ্ধ করবে। প্রবৃত্তির কামনা বাসনা ও লালসাকে সীমাহীন ও সংযমহীন বানিয়ে দেবে এবং এগুলোর পেছনে পশুর ন্যায় উদ্দাম ও উন্যত্ত হয়ে ছোটাকে অনিবার্ধ করে তুলবে । আর আখেরাতে অবিশ্বাসের ভিত্তিতে পৃথিবীতে যে সংকীর্ণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, তাতে কোনো ন্যায় বিচার, কোনো দয়া-সহানুভূতির অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে শুধু ব্যক্তিতে ব্যক্তিতে যুদ্ধ, শ্রেণীতে শ্রেণীতে সংঘাত এবং জাতিতে জাতিতে ছন্দ ও কলহের । সেই সমাজটা হবে একটা জংলী সমাজের মতো এবং তাতে বসবাসকারীরা হিংস্র হায়েনার মতো জীবন যাপন করবে যেমনটি আজকালকার “সভ্যতায় আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। আল্লাহ তায়ালা এসব কিছুই জানতেন । তিনি এও জানতেন যে, যে জাতিকে তিনি সমগ্র মানব জাতির তত্ত্বাবধায়ক ও সর্বোচ্চ নেতৃত্বের পদে নিযুক্ত করেছেন শুধুমাত্র এই উদ্দেশ্যে যে, মানবীয় মহত্ব ও মহানুভবতা যেন বাস্তব আকারে আত্মপ্রকাশ করে, সে জাতি তার এই সুমহান দায়িত্ব কখনো পালন করতে পারবে না, যদি না তার ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উক্ত সংকীর্ণ পরিসর থেকে বের করে এনে বিশালতর পরিসরে প্রতিষ্ঠিত করা হয়। যদি না শুধু দুনিয়ার । জীবনের সংকীর্ণ পরিসর থেকে বের করে এনে দুনিয়া ও আখেরাতের সম্মিলিত সুবিশাল প্রান্তরে এনে দাড় করানো হয়। এ কারণেই আখেরাতের বিষয়টির ওপর এতো গুরুত্ব দেয়া হয়েছে। প্রথমত এ কারণে যে, আখেরাত একটি চরম সত্য ও অকাট্য বাস্তবতা । আর আল্লাহ তায়ালা সত্য ও বাস্তবতা নিয়েই আলোচনা করে থাকেন। দ্বিতীয়ত.এ কারণে যে, মানুষের মনুষ্যত্রে পূর্ণতা সাধনের জন্যে তীর প্রতি বিশ্বাস স্থাপন একান্ত প্রয়োজন। শুধু তাত্তিকভাবে বিশ্বাস স্থাপন নয়। বরং নৈতিক ও চারিত্রিক আদর্শ হিসাবেও এবং আইন ও বিধান হিসাবেও। এজন্যেই সুরার এই অংশটিতে এমন তীব্র আলোড়ন সৃষ্টিকারী ও মানবহদয়ে শিহরণ আনয়নকারী তরংগমালার সাক্ষাত পাই, যা তার বিবেকে প্রবল ঝাকুনি দেয় ও জাগরণ সৃষ্টি করে। যেমন, যদি তুমি দেখতে, যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দীড় করিয়ে রাখা হবে। তিনি বলবেন, কি হে, “এটা সত্য নয় কি?' তারা বলবে, “হা, সত্য, আমাদের প্রতিপালকের শপথ ।' তিনি বলবেন, “ঠিক আছে, তোমাদের অবাধ্যতা ও অবিশ্বাসের ফল স্বরূপ এখন আযাবের মজা ভোগ করো ।' | যা বস্তুত, এ হচ্ছে ওই সব লোকের পরিণতি, যারা বলেছিলো, “দুনিয়ার জীবন ছাড়া আর. কোনো জীবন নেই এবং আমাদের পুনরুখিত হতে হবে না।' ও | এ হচ্ছে তাদের চরম অবমাননাকর অবস্থা। যে আল্লাহর সামনে হাযির হওয়ার কথা তারা স্বীকারই করতো না, সেই আল্লাহর সামনে তাদেরকে অবরোধ করে রাখা হবে । যেন ওই অবস্থায় তাদের ঘাড় ধরে জিজ্ঞাসা করা হবে,
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।