110010://1519111801-$/010101535-001) সুতরাং যারা উপরোক্ত আকীদা ও ধ্যান ধারণা পোষণ করে, তারা কেমন করে পার্থিব জীবনের কর্মকান্ড থেকে নিজেকে গুটিয়ে ফেলতে পারে? জীবনটা ধ্বংস বা বিনষ্ট হয়ে যাক, যুলুম, শোষণ, উৎপীড়ন ও নৈরাজ্যের যীতাকলে নিম্পেষিত হোক, কিংবা উন্নয়ন ও অগ্রগতিতে পিছিয়ে থাক- এটা কেমন করে বরদাশত করতে পারে? যারা আখেরাতে বিশ্বাসী এবং সেখানে আল্লাহর পুরস্কার ও প্রতিদান প্রত্যাশী, তারা কেমন করে দুনিয়ার জীবন সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে? মুসলমান হবার দাবীদার হয়েও যারা পার্থিব জীবন সম্পর্কে নেতিবাচক ভূমিকা অবলম্বন করে এবং দু্কৃতি, অপরাধ, অত্যাচার, আগ্রাসন, মুর্খতা, অজ্ঞতা, ও পশ্চাৎপদতা তাদের দুনিয়ার জীবনকে চতুর্দিক থেকে গ্রাস করা সত্তেও যারা সে সব কিছুকে চোখ বুজে হজম করে, ইসলাম সম্পর্কে তাদের ধারণা বিকৃত এবং আখেরাতের প্রতি তাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে বলেই তারা এরূপ করে। তাদের যদি আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহীর চেতনা ও ইসলামের ব্যাপারে সঠিক উপলব্ধি থাকতো, তাহলে তারা পৃথিবীতে বৈরাগ্যবাদী ও সংসার বিমুখ বা পশ্চাদমুখী জীবন যাপন করতে পারতো না কিংবা চারপাশে অত্যাচার, অনাচার, দুর্নীতি ও অরাজকতা দেখেও তাকে বরদাশত করতে পারতো না। একজন শ্নগসান দুনিয়ার জীবন হাপন কনে এই এরভী় ও অনুভুতি লিট যে; সে দুনিয়ার শ্রেষ্ঠতম জীব ও সৃষ্টির সেরা । সে দুনিয়ার পবিত্র জিনিসগুলোকে কখনো উপভোগ করে কখনো কৃচ্ছতা বশত পরিহার করে। কিন্তু উভয় অবস্থাতেই তাকে ইহকালে হালাল ও পরকালে দায়মুক্ত রলে জানে । সে পার্থিব জীবনের মানোন্নয়ন ও প্রাকৃতিক শক্তিসমূহকে করায়ত্ব করার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায় । কেননা সে পৃথিবীতে আল্লাহর খলীফা বা প্রতিনিধি হিসাবে এটাকে সে নিজের দায়িত্ব বলে মনে করে। সে অন্যায়, অত্যাচার, দুৃতি ও অরাজকতাকে অনেক ত্যাগ ও |. | কষ্টের বিনিময়ে এমনকি শাহাদাত লাভের বিনিময়েও প্রতিরোধ করে। এসব কিছু সে শুধু | আখেরাতে প্রতিদান পাওয়ার আশায়ই করে । কেননা ইসলাম থেকেই সে এই শিক্ষা পেয়েছে, যে, দুনিয়া আখেরাতের কৃষিক্ষেত্র স্বরূপ। বস্তুত, আখেরাতে পৌছার এমন কোনো পথই নেই যা দুনিয়ার ভেতর দিয়ে অতিক্রম করে না। দুনিয়া যতো ছোট ও নগণ্য হোক না কেন, তা আল্লাহর সেই নেয়ামত, যার মাধ্যমে আন্রাহর বৃহত্তর নেয়ামতের কাছে পৌছা যায়। ইসলামী বিধানের প্রতিটি খুটিনাটি বিধি প্রধানত, আখেরাতের. কল্যাণের লক্ষ্যেই নিবেদিত । সেই সাথে চিন্তার ক্ষেত্রে প্রশস্ততা, সৌন্দর্য ও মহত, নৈতিকতার ক্ষেত্রে ওঁদার্য, পবিত্রতা ও বদান্যতা, হকের ব্যাপারে কঠোরতা, অনমনীয়তা ও আত্মসত্যম এবং মানবিক কর্মকান্ডে বিশ্বস্ততা, সততা ও সংকল্পের দৃঢ়তা সৃষ্টি করাও এর লক্ষ্য । এসব কারণেই আখেরাতের প্রতি অটুট বিশ্বাস ছাড়া কারো ইসলামী জীবন নিখুঁতভাবে গড়ে উঠতে পারে না। আর এ কারণেই কোরআনে আখেরাত সম্পর্কে এত তাগিদ দেয়া হয়েছে। জাহেলিয়াত তথা অজ্ঞতার যুগে আরবদের কল্পনা শক্তি, অনুভব শক্তি ও চিন্তাশক্তি অজ্ঞতা ও. মুর্ঘতাবশতই এতো সং কীর্ণ ছিলো যে, তারা দৃশ্যমান এই পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন এবং এই জগত ছাড়া আর কোনো জগত থাকার কথা ভাবতেই পারতো না, চিন্তা করতে পারতো না মানব সত্ত্বার আয়ুঙ্কাল এই পৃথিবীর জীবনকালের বাইরে কিভাবে সম্প্রসারিত হতে পারে। বলতে গেলে, এদিক দিয়ে তাদের আবেগ অনুভূতি ও কল্পনা ইতর পশু পাখীর সমপর্যায়ের। অনুরূপভাবে, তাদের মান ও বর্তমান 'বৈজ্ঞানিক' জাহেলিয়াতের ধারক বাহকদের মান একই পর্যায়ের
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।