110010://1519111801-$/0101017535-00|) কোরআনে আল্লাহ তায়ালা ইসলামকে পূর্ণাংগ জীবন ব্যবস্থা, মানব জাতির জন্যে তাঁর মনোপৃত' ও মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা এবং মোমেনদের ওপর তার নেয়ামতের পরিপূর্ণতার প্রতীক হিসাবে চিহ্ত করেছেন। বস্তুত এ জীবন ব্যবস্থার আকীদাগত দিক, নৈতিক মূল্যবোধ ও ' আইনগত দিকের মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য ও সময় বিদ্যমান । এই পুরো ব্যবস্থাটা আল্লাহর একত্ ও সার্বভৌমত্ব এবং আখেরাতের জীবন সংক্রান্ত বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত । মানুষ ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে এবং গোটা বিশ্বের অধিবাসী হিসাবে সামগ্রিকভাবে পৃথিবীতে যে আয়ুফ্কালটা উপভোগ করে, সেই সীমিত সময়কালটাই ইসলামের দৃষ্টিতে তার সম জীবন নয়। ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন কালের হিসাবে আরো অনেক দীর্ঘ। মানুষের জীবন এই দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনের সমষ্টি। আখেরাতের জীবনটি কতো দীর্ঘ, সেটা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। শুধু এতোটুকু জানা যায় যে, আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একটি দিনের একটি ঘন্টার সমান । ৃ মানব জীবন শুধু কালের দিক দিয়েই বিরাট ও বিশাল নয়, বরং স্থানের বিচারেও বিশাল । যে পৃথিবীতে মানব জাতি বাস করে, তার সাথে আখেরাতের বেহেশৃত ও দোযখের বিশালতাও যুক্ত। বেহেশত কত বড় সে সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে, তা সাত আকাশ ও পৃথিবীর আয়তনের সমষ্টির সমান । আর দোযখ এতো বড় যে, তাতে লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে যতো মানুষ পৃথিবীতে বাস করেছে, তাদের স্থান সংকুলান সম্ভব । মানুষের জীবন আমাদের দৃষ্টিগোচর জগতের বাইরে অদৃশ্য জগতেও প্রসারিত। সেই অদৃশ্য জগতের সঠিক পরিচয় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তায়ালা যতোটুকু জানান ততোটুকুই আমরা জানি। সেই জগতের শুরু মৃত্যুর সময় থেকে এবং তার পরিসমাপ্তি আখেরাতে। মৃত্যু ও আখেরাতের জগত আল্লাহর অদৃশ্য জগতেরই অংগীভূত। এই উভয় জগতে মানুষের জীবন সম্প্রসারিত ৷ তবে কিভাবে কিভাবে সম্প্রসারিত, তা শুধু আল্লাহ তায়ালাই ভালো জানেন। মানব জীবন পার্থিব জগতে যে মানে বিরাজমান, সেটা তো আমাদের জানা । কিন্তু পরকালীন জীবনে বেহেশতে ও দোযখেও তা বিভিন্ন মানে বিরাজ করবে । সে জীবনের স্বাদ ও প্রকৃতি | দুনিয়ার জীবন থেকে একেবারেই ভিন্ন । সে জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছ ও নগণ্য । | ইসলামের দৃষ্টিতে মুসলমানের মানব সত্ত্বাও এক সুবিস্তৃত ও সুবিশাল সত্ত্বী। মহাবিশ্বে যতো স্থান ও কাল আছে এবং জগত ও জীবনের যতো স্তর আছে, সব কিছুতেই তার অস্তিত্ব প্রসারিত। গোটা সৃষ্টিজগত ও মানব জগত সম্পর্কে মানুষের ধারণা ও কল্পানা ঠিক ততোখানিই ব্যাপক, জীবন সম্পর্কে তার অনুভূতি ও উপলব্ধি ঠিক ততোখানি গভীর এবং তার গুরুত্ববোধ, মূল্যবোধ ও সম্পর্ক ঠিক ততোখানি প্রশস্ত, যতোখানি ব্যাপক, গভীর ও প্রশস্ত মহাকাল, মহাবিশ্ব, ও তার বিভিন্ন স্তর ৷ অথচ যারা আখেরাতে বিশ্বাস করে না, তাদের দৃষ্টিতে বিশ্ব জগত ও মানব জগত খুবই ক্ষুদ্র ও সংকীর্ণ । তারা তাদের নিজেদেরকে, তাদের ধ্যান ধারণা ও মতাদর্শকে, তাদের মূল্যবোধকে ও তাদের সংঘাত সংঘর্ষকে এই পার্থিব জীবনের অতি ক্ষুদ্র ও সংকীর্ণ পরিসরে আবদ্ধ করে ফেলে । চিন্তা ও ধ্যান ধারণার এই বিভিন্নতা থেকেই সূচনা হয় মূল্যবোধের বিভিন্নতার ও সামষ্টিক জীবন পদ্ধতির বিভিন্নতার । এ থেকেই স্পষ্ট হয়ে যায় কিভাবে ইসলাম একটা পরিপূর্ণ ও সুসম্িত
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।