110010://1519111801-$/0101017535-00|7 এ পর্যায়ে আখনাস বিন শুরাইক, আবু সুফিয়ান বিন হারব ও আমর বিন হিশাম (আবু জাহল)-এর লুকিয়ে কোরআন শোনার ঘটনা সীরাত গ্রন্থাবলীতে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবৃতি হয়েছে। এই তিন মোশরেক নেতা কোরআনের দুর্িবার আকর্ষণে স্থির থাকতে না পেরে গভীর রাতে সংগোপনে রসূল (স.)-এর তেলাওয়াত শুনতে গিয়ে কিভাবে পরস্পরের কাছে ধরা পড়ে গিয়েছিলো, তার বিবরণ রয়েছে ওই ঘটনায় । (দেখুন, সীরাতে ইবনে হিশাম, প্রথম খন্ড ও ফি যিলালিল কোরআনের সংশ্লিষ্ট অংশ) স্বডুযন্্রকালীদের নির্শম পল্রিশতি ২৬ নং আয়াতের শেষাংশে বলা হয়েছে যে, তাদের নিজেদেরকে ও অন্যদেরকে কোরআন শ্রবণ থেকে বিরত রাখার এই চেষ্টা আসলে তাদের আত্মঘাতী চেষ্টা ছাড়া আর কিছু ছিলো না। “তারা নিজেদেরকেই ধ্বংস করে মাত্র । অথচ তা বুঝতেই পারে না।' বন্তৃত যে ব্যক্তি নিজেকে ও অন্যদেরকে দুনিয়া ও আখেরাতের মুক্তি, শান্তি ও সুপথপ্রাপ্তি থেকে ফিরিয়ে রাখার জন্যে কোনোরকম চেষ্টা করে, সে নিজেকে ধ্বংস করা ছাড়া আর কীই বা করতে পারে । যারা নিজেদেরকে ও জনগণকে ইসলামের পথ থেকে সরিয়ে রাখার চেষ্টায় নিয়োজিত থাকে, তাদেরকে কিছুদিনের জন্যে যতোই সফলকাম, লাভবান মনে হোক, তারা নিজেডত সাগিটির ক সরহে ভাতের রহ নিসা বরন সা রনআোরতে ৪১৬১৬: জি নিউ এ বাগ “তখন যদি তুমি তাদেরকে দেখতে, যখন জাহান্নামের সামনে তাদেরকে দীড় করানো হবে এবং তারা বলবে, হায় আফসোস, আমাদেরকে যদি ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর আমাদের প্রতিপালকের আয়াতগুলোকে অস্বীকার করতাম না এবং মোমেনদের দলভুক্ত হয়ে যেতাম ।' এটা তাদের দুনিয়ার অবস্থার ঠিক বিপরীত অবস্থা । সেখানে তাদের আক্ষেপ, অনুতাপ ও অনুশোচনা ছাড়া আর কিছু করার থাকবে না। এখানে অবশ্য তারা আল্লাহর দ্বীনকে যতো খুশী উপেক্ষা ও অবজ্ঞা করতে পারছে, যতো খুশী দূরে থাকতে ও অন্যদেরকে দূরে ঠেলতে পারছে এবং লম্বা ল্বা বুলি আওড়াতে পারছে। . “যদি তুমি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের সামনে দীড়া করানো হবে অর্থাৎ সেই দৃশ্যটা যদি দেখতে, যখন দোযখের সামনে তাদেরকে বন্দী করে রাখা হবে, তখন আর কোনো কিছুকেই উপেক্ষা, অবজ্ঞা ও অস্বীকার করার ক্ষমতা তাদের থাকবে না, তখন আর কারো সাথে তর্ক বসাস করার স্পর্ধা থাকবে না এবং কাউকে বিভ্রান্ত করারও আর কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ কেয়ামতের মাঠে পৌঁছেই তাদের বোধোদয় হবে যে, কোরআন কোনো জ্বিন ভুতের কথা ছিলো না বরং আমাদের প্রতিপালকের আয়াত" ছিলো । তখনই তাদের আফসোস হবে যে, দুনিয়ায় ফিরে যেতে পারলে আর এই সব আয়াতকে অস্বীকার করতো না এবং তারা মোমেন বান্দা হয়ে যেতো । কিন্তু ওই সব আফসোস থেকেই যাবে, কখনো তা দূর হবে না।
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।