110010://1519111801-$/010101535-00|) ও মানব সত্ত্বার মধ্যে যে অগণিত নিদর্শন রয়েছে, সেগুলোর দিকে কোরআন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানুষ যদি এগুলোর দিকে আন্তরিকতার সাথে দৃষ্টি দেয়, তাহলে তার ঈমান আনার জন্যে এগুলোই যথেষ্ট । কিন্তু মোশরেকরা হেদায়াত লাভের জন্যে সর্বাত্মক চেষ্টা করেনি। বরঞ্চ তারা তাদের স্বভাব প্রকৃতি ও সহজাত শক্তিগুলোকে নিষ্ত্িয় করে রেখেছিলো । এজন্যেই আল্লাহ তায়ালা তাদের হেদায়াত লাভের পথে অন্তরায় সৃষ্টি করে রেখেছিলেন । তাই তারা যখন রসূল (স.)-এর কাছে আসতো, তখন তাদের চোখ, কান ও অন্তর থাকতো তালাবদ্ধ । তাই রসূল (স.) তাদেরকে যে সত্য ও সঠিক কথা বলতেন, তা বুঝা ও সরল মনে মেনে নেয়ার পরিবর্তে তা নিয়ে তারা তর্কে লিপ্ত হতো এবং কিভাবে ও কোন ওজুহাতে তা অস্বীকার ও অগ্রাহ্য করবে, তাই ভাবতো | এ কথাই আল্লাহ তায়ালা বলেছেন এভাবে, “অবশেষে তারা যখন তোমার কাছে আসে, তখন তোমার সাথে তর্ক ও বাদানুবাদ করতে আরল্ত করে....." “আসাতীর' শব্দটি 'উসতুরার' বহুবচন। দেবদেবীর অলৌকিক কর্মকান্ড স্থলিত কিংবদন্তী ও জেড ৮ ১ তাদের কাছে খুবই জনপ্রিয় । তারা ভালোভাবেই জানতো যে, কোরআনে কোনো কল্পকাহিনীর অস্তিত্বই নেই। তবু তারা তর্কে লিপ্ত হতো শুধু কোরআনকে অস্বীকার করার বাহানা খুঁজে পাওয়ার জন্যে এবং সন্দেহ সংশয়ের খোঁড়া ওজুহাত বের করার জন্যে । আর এই বাহানা ও ওজুহাত তারা পূর্বতন নবী রসূলদের জীবন ও তাদের জাতিগুলোর ধ্বংসপ্রাপ্তির কাহিনীগুলোর মধ্যে খুজে পেতো। তারা এই সব ও এই অজুহাতে পুরো কোরআনকে আসাতীর তথা কল্পকাহিনী বলে আখ্যায়িত করতো । কোরআন শ্রবণ থেকে মানুষকে বিরত রাখা ও কোরআনকে কল্পকাহিনী প্রমাণিত করার উদ্দেশ্যে মালেক বিন নাযার নামক জনৈক মোশরেক নেতা পারসিক কাহিনীকারদের কাছ থেকে রুস্তম ও ইসফিন্দিয়ারের গল্প শিখে এসেছিলো। কা'বা শরীফের চত্বরে যেখানে রসূল (স.) বসতেন, তার কাছেই সে গল্পের আসর জমিয়ে বসতো এবং বলতো, মোহাম্মদ যদি তোমাদেরকে প্রাচীনকালের কাহিনী শোনায়, তাহলে এসো, আমি তোমাদেরকে আরো সুন্দর মজার কাহিনী শোনাবো । অতপর সে তার ঝুলি থেকে বের করে এক এক করে কাহিনী শোনাতো । এর একমা্র উদ্দেশ্য ছিলো মানুষকে কোরআন শ্রবণ থেকে ফিরিয়ে রাখা । তারা অন্যদেরকে কোরআন শুনতে নিষেধ করতো আর নিজেরাও কোরআন শ্রবণ থেকে বিরত থাকতো । তারা ভয় পেতো পাছে কোরআন শুনতে গিয়ে নিজেরাই তার প্রভাবে পড়ে যায় কিনা । আল্লাহ তায়ালা এ কথাই বলেছেন “তারা কোরআন শ্রবণ থেকে অন্যদেরকেও নিষেধ করে, নিজেরাও বিরত থাকে তাদের ভালো করেই জানতো যে, কোরআন “আসাতীর' বা কল্পকাহিনী নয় এবং মানুষকে যদি কোরআন শুনতে বাধা না দেয়া হয়, তবে কেবল একে কল্পকাহিনী বলে প্রচার চালালে কোনো লাভ হবে না। বড় বড় কোরায়শ নেতারা পর্যন্ত শুধু তাদের অনুসারীদেরকে নিয়ে নয় বরং নিজেদেরকে নিয়েও সর্বদা ভীত থাকতো যে, কখন না জানি কোরআনের বাণী দ্বারা প্রভাবিত হয়ে যাই। নাযার ইবনুল হারেস মন্কার জনগণকে প্রাচীন পারসিক ও অন্যান্য কল্পকাহিনী শুনিয়েও নিশ্চিন্ত থাকতে পারতো না যে, মহাশক্তিধর হক ও দুর্বল বাতিলের মধ্যকার লড়াইতে এই কৌশল কোনো সাফল্য এনে দিতে পারবে । তাই তারা মানুষকে কোরআন শুনতে সরাসরি নিষেধ করতো এবং নিজেরাও বিরত থাকতো ।
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।