Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

11000://151811801-/0101015955.001 তাই আল্লাহ তায়ালা তাদের ও হেদায়াতের মাঝখানে পর্দা ঝুলিয়ে রেখেছেন । তাই তাদের প্রথম কৃতকর্ম ও প্রথম ইচ্ছার ফল হিসাবেই আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সব কিছুই আল্লাহর সিদ্ধান্তক্রমে হয়ে থাকে । আর আল্লাহর সিদ্ধান্ত এই যে, যে চেষ্টা সাধনা করে, তাকে তিনি সুপথ দেখাবেন, যে নিজেকে পবিত্র করে ও সংশোধন করে তাকে সফল করবেন। আর এও তার সিদ্ধান্ত যে, যারা হেদায়াতকে এড়িয়ে চলবে ও উপেক্ষা করবে, তাদের অন্তরে ও কানে অন্তরায় ] সৃষ্টি করবেন এবং সত্যকে বুঝতে দেবেন না। ফলে সকল দলীল প্রমাণ দেখলেও তারা ঈমান আনবে না। যারা বলে যে, আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের কারণেই আমরা গোমরাহ হয়েছি, মোশরেক হয়েছি বা পাপী হয়েছি, তারা ভুল কারণ দর্শায়। আল্লাহ তায়ালা অন্য এক সূরায় তাদের এই সব উক্তি উদ্ধত করেছেন, এর জবাব দিয়েছেন এবং যারা এ সব কথা বলে তাদেরকে নির্বোধ আখ্যায়িত করেছেন। আল্লাহ তায়ালা সূরা নাহলে বলেন, “মোশরেকরা বলে, আল্লাহর যদি ইচ্ছা থাকতো, তাহলে আমরা ও আমাদের বাপ দাদারা | আল্লাহকে ছাড়া আর কারো এবাদাত করতাম না এবং আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুকে নিষিদ্ধ ঘোষণা করতাম না। তাদের পূর্ববর্তীরাও এ রকমই করতো । সুস্পষ্ট প্রচারের কাজ করা ছাড়া রসূলদের কি আর কোনো দায়িতি আছে? আমি প্রত্যেক জাতির কাছে একজন রসূল পাঠিয়েছি, (এই নির্দেশ দিয়ে) যে, আল্লাহর এবাদাত করো এবং তাগুতকে এড়িয়ে চলো। এরপর তাদের কতককে আল্লাহ সুপথে চালিয়েছেন, কতকের ওপর গোমরাহী কার্যকর হয়েছে। কাজেই তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, মিথ্যা প্রতিপন্নকারীদের কী পরিণতি হয়েছিলো ।' এ আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে, আল্লাহ তায়ালা তাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তাদেরকে সতর্ক করার পরও তারা গোমরাহীর পথ-আঁকড়ে ধরে রাখার কারণেই তারা গোমরাহ হয়েছে। যারা অদৃষ্ট, মানুষের ক্ষমতা ও অক্ষমতা, মানুষের স্বাধীনতা ও অধীনতা ইত্যাদি সংক্রান্ত বিতর্ক উ্থাপনের মাধ্যমে যতো সব অনুমান সর্বস্ব জটিল ধর্মীয় তত্বের উদ্ভব ঘটায়, তারা এ সম্পর্কে কোরআনের উপস্থাপিত সহজ সরল ও বাস্তব বিশ্লেষণ থেকে অনেক দূরে অবস্থান করে । কোরআনের বর্ণিত সেই সরল ও সহজ বিশ্রেষণটি হলো, পৃথিবীতে যা কিছুই সংঘটিত হয়, তা আন্মাহর পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুসারেই সংঘটিত হয়। মানুষ কোনো কাজের প্রতি যেভাবেই মনোনিবেশ করুক না কেন, আপন স্বভাবের চৌহদ্দীর মধ্যেই তা করে। এই স্বভাব আল্লাহরই সৃষ্টি এবং তা আন্মাহর সিদ্ধান্তেরই অধীন। তাই আন্নাহর সিদ্ধান্ত যেমন ছিলো, স্বভাবের কার্ষকারিতাও তেমনই থাকতে বাধ্য । অপরদিকে তার তৎপরতা যেমনই হোক, দুনিয়া ও আখেরাতে তার অনিবার্য কিছু ফলাফল দেখা দেয় এবং সেই ফলাফলও আল্লাহর পরিকল্পনা ও সিদ্ধান্তের আওতাধীন । সুতরাং এ পর্যায়েও সে আল্লাহর সিদ্ধান্তের অধীন। এভাবে যাবতীয় কর্মকান্ড আল্লাহর সিদ্ধান্ত ও পরিকল্পনার আওতাভুক্ত হয়ে যায়। কিন্তু সেটা হয় এভাবে যে, আল্লাহ তায়ালা মানুষকে যে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন সেই ইচ্ছাশক্তি দিয়ে সে আল্লাহর পরিকল্পিত কাজটি করে । এই হলো মোটামুটিভাবে অদৃষ্ট তত্বের সঠিক ব্যাখ্যা। এর অতিরিক্ত যা কিছু বলা হবে, তা এক সীমাহীন বিতর্কের উদ্ভব ঘটাবে । | কোরআনে মোশরেকদের কাছে সত্য ও হেদায়াতের অকাট্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছিলো এবং ঈমান আনার. জন্যে উদ্বুদ্ধ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছিলো । বিশ্ব প্রকৃতিতে

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।