Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) চিত্র তুলে ধরার উদ্দেশ্য হলো, মানুষের স্বভাব প্রকৃতিকে ও বিবেক বুদ্ধিকে প্রবলভাবে ঝাকুনি দিয়ে তার মরিচা দূর করা, তার অর্গলবদ্ধ মন ও বিবেক উন্মুক্ত করে দেয়া এবং সময় থাকতে কোরআন বুঝতে আগ্রহী করে তোলা । ২৫ নং আয়াতে “আকেন্নাতুন' শব্দটির অর্থ হলো মনের উপলব্ধির অন্তরায় এবং “ওয়াকরুন'-এর অর্থ কানের শ্রবণের অন্তরায় । আর এখানে যে বিশেষ ধরনের মানুষের সম্পর্কে বলা হয়েছে যে, তারা শোনে কিন্তু বোঝে না, যেন তাদের বুঝবার মতো মন এবং শুনবার মতো কান নেই । এ ধরনের মানুষ সবযুগে, সকল প্রজন্মে ও সকল স্থানে পাওয়া যায় । এরা আদম সন্তান বটে । তবে তারা শুনেও শোনে না এবং বুঝেও বোঝে না- এ ধরনের এক বিশেষ শ্রেণীর মানব সন্তান সবসমই সমাজে থাকে । তাদের কান ও মন নিক্ত্রিয় ও অকর্মণ্য হয়ে যায়। তাদের কান যা শোনে, তার অর্থ তাদের অন্তরে পৌছতে পারে না। “তারা যদি প্রত্যেকটি নিদর্শন দেখতে পায় তবু তার প্রতি ঈমান আনে না। অবশেষে তোমার কাছে এসে তর্ক শুরু করে দেয়। কাফেররা বলে, এটা তো প্রাচীনকালের কিংবদন্তী ছাড়া কিছু নয়। অর্থাৎ কানের মতো তাদের চোখও অকর্মণ্য, যা দেখে তা যেন দেখেও দেখে না, অথবা যা দেখে, তা তাদের অন্তরে ও বিবেকে পৌছে না। প্রশ্ন এই যে, এই শ্রেণীটির অসুবিধা কোথায়? আল্লাহর দ্বীনকে গ্রহণ করার পথে তাদের অন্তরায়টা কী? তাদের যখন চোখ, কান ও বিবেক বুদ্ধি সবই আছে, তখন বাধা কিসের? আল্লাহ তায়ালা নিজেই এ প্রশ্নের জবাব দিচ্ছেন, “আমি তাদের অন্তরে উপলব্ধির অন্তরায় ও কানে শ্রবণের অন্তরায় আরোপ করেছি । ফলে তারা যদি সমস্ত নিদর্শনও দেখতে পায়, তবু তার প্রতি ঈমান আনবে না।' এ আয়াত থেকে স্পষ্টতই প্রতীয়মান হয়, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই রয়েছে যে, এই সত্য দ্বীনের সপক্ষে তারা যতো দলীল প্রমাণ ও নিদর্শনই দেখুক বা শুনুক, তাদের চোখ ও কান যা দেখবে ও শুনবে তা তাদের বিবেকবুদ্ধি বা বোধশক্তির কাছে পৌছানোর দায়িত্ব পালন করবে না, ফলে তারা বুঝবে না এবং ঈমানও আনবে না। তবে এখানে আমরা অনুসন্ধান চালাতে পারি যে, আল্লাহর .এরূপ সিদ্ধান্ত গ্রহণের জন্যে কোনো নির্দিষ্ট নীতিমালা আছে কিনা এবং থাকলে তা কী? আল্লাহ তায়ালা বলেন, “যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা-সাধনা করবে, আমি তাদেরকে অবশ্যই আমার পথ দেখাবো ।' (সূরা আনকাবুত)। তিনি আরো বলেন, “কসম বিবেকের এবং যিনি বিবেককে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তার এবং যিনি মনকে কোনটা খারাপ কাজ ও কোনটা সৎ কাজ, তা জানিয়ে দিয়েছেন তার । সেই ব্যক্তি সফল, যে মনকে পবিত্র করে এবং সেই ব্যক্তি ব্যর্থ যে মনকে কলংকিত করে ।' (সূরা আশ শামস) এ কটি আয়াত থেকে জানা গেলো যে, যারা সৎ পথের সন্ধান লাভের চেষ্টা করবে, তাদেরকে সৎ পথের সন্ধান দেয়াই আল্লাহর নীতি এবং এও জানা গেলো যে, যে ব্যক্তি নিজেকে পবিত্র করার চেষ্টা করে, সে সফল হয়। কিন্তু যে মোশরেকদের কথা আলোচ্য আয়াতে বলা হয়েছে, তারা সঠিক পথের সন্ধানই নেয়নি যে আল্লাহ তায়ালা তাদেরকে সঠিক পথের সন্ধান দেবেন। তারা তাদের সত্ত্বার অভ্যন্তরে বিদ্যমান গ্রহণমন্ত্রগুলোকে ব্যবহার করারই চেষ্টা করেনি যে আল্লাহ তায়ালা তাদের জন্যে সত্যকে গ্রহণ করা সহজ করে দেবেন তারা প্রথম থেকেই তাদের সহজাত গ্রহণযন্ত্রগুলোকে নিস্ত্রিয় করে রেখেছে।

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।