Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) দেখো, তারা এই সব দেব দেবীকে শরীক হিসেবে মেনে নিয়ে নিজেদের ওপর কী সাংঘাতিক মিথ্যাচার করেছে। কেননা বাস্তবেই যখন আল্লাহর কোনো শরীক নেই, তখন কাউকে শরীক মানা মিথ্যাচার ছাড়া আর কী? আর আজ তাদের সেই সব মনগড়া খোদাগুলো কোথায় উধাও হয়ে গেলো! আর উধাও হয়ে যাওয়ার পরই তারা সত্যকে স্বীকার করলো । আল্লাহ তায়ালা বলেন, “তুমি দেখো, তারা কিভাবে নিজেদের ওপর মিথ্যা আরোপ করছে'.... (২৪ নং আয়াত) বস্তুত তাদের মিথ্যা আরোপ তাদের নিজেদেরই ক্ষতি সাধন করেছে। তারা আল্লাহর সাথে মনগড়া শরীক মেনে নিজেদেরকেই প্রতারণা করেছে এবং আন্মাহর নামে মিথ্যা কথা বলেছে। কেয়ামতের দিন এই সব মিথ্যা অপসৃত ও তিরোহিত হয়ে যাবে। ২৩ নং আয়াতে যে বলা হয়েছে, কেয়ামতের দিন আল্লাহর সামনে মোশরেকরা কসম খেয়ে বলবে যে, আমরা মোশরেক ছিলাম না। এর ব্যাখ্যায় কোনো কোনো তাফসীরকার বলেছেন, সেদিন তারা স্বেচ্ছায় মিথ্যা বলার ওুদ্ধত্য তো দেখাতেই পারবে না। কেননা সেদিন তারা কোনো সত্য যে গোপন করতে পারবে না, তা কোরআনে অন্যত্র বলা হয়েছে। এমতাবস্থায় তাদের “আমরা মোশরেক ছিলাম না” বলার ব্যাখ্যা এটাই হতে .পারে যে, কেয়ামতের সেই ভয়াবহ প্রভাব থাকবে না। এজন্যেই আল্লাহ তায়ালা বিস্ময় প্রকাশ করবেন যে, দুনিয়াতে তারা এমন মিথ্যাচারে লিপ্ত ছিলো যে, কেয়ামতের দিন তাদের অনুভূতিতে তার কোনো প্রভাব অবশিষ্ট নেই। তবে এটা একটা সম্ভাব্য ব্যাখ্যা । প্রকৃত ব্যাখ্যা কী হবে, তা আল্লাহ তায়ালাই ভালো জানেন। পরবর্তী কয়েকটি আয়াতে মোশরেকদের একাংশের চিত্র তুলে ধরা হয়েছে এবং কেয়ামতের দিন তাদের পরিণাম কী হবে তা জানিয়ে দেয়া হয়েছে। তাদের অবস্থা এই যে, তারা কোরআন শোনে, কিন্তু বিবেক বুদ্ধিকে তালাবদ্ধ ও স্বভাব প্রকৃতিকে বিকৃত করে এবং দন্ত ও অহংকারে দিশাহারা হয়ে শোনে । শোনার সাথে সাথে রসূল (স.)-এর সাথে তর্ক জুড়ে দেয়। অথচ তর্ক করার সময় বিবেক বুদ্ধিকে এতো বেশী অর্গলবদ্ধ ও একপুঁয়ে করে রাখে যে, বিপক্ষের কোনো যুক্তি তারা শুনতে চায় না। তারা দাবী করে যে, কোরআন হলো প্রাচীনকালের রূপকথা ও কিংবদন্তী । অথচ তর্কের সময় বিপক্ষীয় বক্তব্য শোনা থেকে বিরত থাকে এবং অন্যদেরকেও শুনতে নিষেধ করে। এভাবে একদিকে তাদের দুনিয়ার অবস্থা জানিয়ে দেয়া হচ্ছে এবং অপরদিকে কেয়ামতের দিন তাদের যে মারাত্মক দুঃখজনক অবস্থা হবে তারও বিবরণ দেয়া হচ্ছে। সেখানে তারা আগুনের কাছে আটক থাকবে । আগুন তাদেরকে তাদের ভয়াবহ পরিণতির আভাস দিতে থাকবে । আর তারা কেবল অনুশোচনা করতে থাকবে এবং আক্ষেপ করে বলতে থাকবে যে, পারতো । কিন্তু তাদের এই আক্ষেপের জবাবে তাদেরকে প্রচন্ডভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং মিথ্যুক বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তাদের কেউ কেউ তোমার কথা শোনে । আর আমি তাদের মনের ওপর আবরণ রেখে দিয়েছি, ফলে তারা বুঝতে পারে না..... (আয়াত ২৫, ২৬, ২৭ ও ২৮) “কটি অবাভ্ভক্ বিতর্কের আক্পন্োদনল এখানে তাদের অবস্থার দুইটি চিত্র তুলে ধরা হয়েছে। চিত্র দুটি পরস্পরের ঠিক বিপরীত । একটি হচ্ছে দুনিয়ার চিত্র, যেখানে তারা অহংকারে মেতে থাকবে, অপরটি আখেরাতের চিত্র, যাতে তাদের আক্ষেপ ও অনুশোচনা প্রতিফলিত হয়েছে। কোরআনের এ আয়াতগুলোতে এই দুটি

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।