Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) করতো এদের সুপারিশ গ্রহণ করতে আন্মাহ তায়ালা বাধ্য । এ ধরনের সৃষ্টির মধ্যে ফেরেশতা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য । কিছু সৃষ্টি এমনও আছে যারা সুপারিশের মাধ্যম নয় বরং ক্ষতিকর প্রভাব বিস্তারের মাধ্যমে কর্তৃতে অংশীদার হয়ে থাকে, যেমন জ্ন। তারা পৃথকভাবেও এটা করতে পারে, আবার জাদুকর ও জ্যোতিষীদের অধীনে এবং তাদের দ্বারা ব্যবহৃত হয়েও করতে পারে। কখনো বা মৃত বাপ দাদার আত্মার নাম ধারণ করেও করতে পারে। কিছু সংখ্যক মূর্তি এ সবের প্রতীক হয়ে কাজ করে এবং মহাবিশ্বের সকল সৃষ্টির আত্মা এ সবের ওপর ক্রিয়াশীল থাকে । এই সব কল্পিত আত্মার সাথে জ্যোতিষীরা কথা বলে এবং তারা যা কিছুকে হালাল করে তা হালাল এবং যা কিছুকে হারাম করে তাকে হারাম ঘোষণা করে। তারা কিন্তু আসলে জ্যোতিষী ছাড়া অন্য কিছু নয়। অথচ তারাই কিনা আল্লাহর কর্তৃতে অংশীদার হয়ে থাকে । মূর্তিগুলোর সামনে আনুষ্ঠানিক উপাসনা, মান্নত ও উৎসর্গ- যা কার্যত পুরোহিতদের জন্যেই নিদৃষ্ট থাকে- এবং অনুরূপভাবে, প্রাচীন পারসিকদের অনুকরণে, বিশ্ব পরিচালনায় আন্মাহর কর্তৃত্রে সাথে নক্ষত্রপুর্জের অংশীদারীতে বিশ্বাস স্থাপন এবং এর দ্বারা নক্ষত্রপুর্জের উপাসনাও (এখান থেকেই সূরার আলোচ্য বিষয়ের সাথে এ সুরায় আলোচিত হযরত ইবরাহীমের ঘটনার সংশ্লিষ্টতা স্পষ্ট হয়ে যায়।) আরবের জাহেলী সমাজের রীতি ছিলো । শেরকের তৃতীয় প্রকারটিতেও তারা লিপ্ত ছিলো । তা ছিলো পুরোহিতদের মধ্যস্থৃতায়। এটি ছিলো এ রকম যে, তারা এমন ধরনের রীতি প্রথা ও রসম রেওয়ায চালু করতো যা আন্নাহ তায়ালা আদৌ অনুমোদন করেননি আর বলতো যে, এটা আল্লাহর বিধান, যেমনটি আজকালকার কিছু লোকে করে থাকে । হাশরের ময়দানে মোশন্েকদেকরল আবস্থা শেরক ও সকল রকমের উপাস্য সম্পর্কে এই মর্মে প্রশ্ন করার কথা উন্মেখ করা হয়েছে যে, আজকে তোমাদের সেই সব উপাস্য কোথায় গেলো, তাদের কোনো হদিস নেই কেন এবং কেনইবা তারা আজ তোমাদেরকে এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করতে এগিয়ে আসছে না? (২২ নং আয়াত) এখানে ভীতির স্বাভাবিক ক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীতে মানুষের বিবেকের ওপর যে মরিচা পড়ে যায়, কেয়ামতের মাঠের ভীতির প্রভাবে তা তার স্মৃতি ও মন থেকে এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যেন আসলেও তার কোনো অস্তিত্ব নেই। ফলে মোশরেকরা সেদিন অনুধাবন করবে যে, শেরক বলে কোনো কিছুর অস্তিত্ই ছিলো না, আন্লীহরও কোনো শরীক ছিলো না। সেদিন তাদের কোনো বিভ্রান্তি থাকবে না। তাদের পাপপ্রবণতা ও মরিচা দূর হয়ে যাবে । আগুনের পরীক্ষায় স্বর্ণ যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনি সেদিন তারাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে । “অতপর তাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না'..... (২৩ নং আয়াত) ্‌ বস্তুত সেদিন সত্য দেদীপ্যমান হয়ে তাদেরকে অতীত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, তাদেরকে আল্লাহর একত্‌ স্বীকার করে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়বে এবং দুনিয়ার জীবনে তারা যে শেরকে লিপ্ত ছিলো তা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইবে। কিন্তু তখন তাতে তাদের কোনো লাভ হবে না। তারা মুক্তি পাবে না। কেননা সময় ততোক্ষণে শেষ হয়ে গেছে। সেদিন কোনো কাজের সুযোগ থাকবে না। সেদিন শুধু দুনিয়ার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। দুনিয়ার জীবনে যা ঘটেছে, সেটাই সেদিন বহাল থাকবে, তা প্রত্যাহার বা বাতিল করার সুযোগ থাকবে না।

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।