Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|7 দ্বারা তাদেরকে অন্যায় ও অবৈধভাবে আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্য সত্ত্বার ও বস্তুর দাসে পরিণত করা হয় এবং এই অন্যায় দাসত্বের কারণে মানব রচিত আইন ও শাসনের যাতাকলে পিষ্ট করে তাদের জীবনকে দুর্বিসহ করা হয়। এ সব কারণেই শেরক হচ্ছে এক ভয়াবহ যুলুম, অত্যাচার ও আগ্বাসন। আল্লাহ রব্বুল আলামীন কোরআনের বিভিন্ন জায়গায় এ কথাই বলেছেন। এখানেও বলছেন যে, শেরক ও মোশরেকরা সফল হয় না। _.. 'অত্যাচারীরা সফল হয় না।” আল্লাহ তায়ালা এখানে প্রকৃত সত্যকে ও চূড়ান্ত পরিণতিকে তুলে ধরেছেন। চূড়ান্ত বিচারে মোশরেক তথা অত্যাচারীরা ব্যর্থ । সাময়িকভাবে আমাদের স্থুল দৃষ্টিতে যে সাফল্য দেখা যায়, তার কোনো মূল্য নেই। এই সাময়িক সাফল্য তাদেরকে সর্বনাশা এক স্তরে পৌছে দেবে । আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই। এরপর তাদের ব্যর্থতা ও অসফলতার দৃশ্য তুলে তুলে ধরা হচ্ছে। কেয়ামতের মাঠে তাদের অবমাননাকর অবস্থানের দৃশ্যই তাদের ব্যর্থতার প্রকৃষ্ট প্রমাণ, “যেদিন আমি তাদের সকলকে একত্রিত করবো" .... (আয়াত ২২, ২৩, ও ২৪) মনে রাখতে হবে যে, শেরক অনেক রকমের এবং মোশরেকও অনেক রকমের। যাদেরকে শরীক গণ্য করা হয়, তাদেরও অনেক প্রকারভেদ রয়েছে। শেরক, মোশরেক ও শরীক- এই শব্দগুলো শোনা মাত্রই যে সাধারণ দৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে অর্থাৎ মাটি বা পাথরের মূর্তি, গাছ, সূর্য, চন্দ্র ও নক্ষত্র, আগুন ইত্যাদির পূজা করা- এটাই শেরকের একমাত্র রূপ নয়। শেরক মূলত আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো বা অন্য কিছুর জন্যে এমন গুণ বৈশিষ্ট্যের স্বীকৃতি দেয়ার নাম, যে গুণ বৈশিষ্ট্য বাস্তবিক পক্ষে একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আর কারো মধ্যে নেই এবং থাকতেও পারে না। উদাহরণ স্বরূপ, কেউ যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো' বস্তু বা প্রাণী সম্পর্কে এরূপ বিশ্বাস করে যে, সে এই বিশ্ব চরাচরে আপন ইচ্ছা মোতাবেক কোনো ঘটনা ঘটাতে পারে বা বিশ্বপ্রকৃতির ওপর নিজের যে কোনো ইচ্ছা কিংবা কোনো কিছু পরিকল্পনা কার্ধকরী করতে পারে, অথবা কেউ যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো সামনে রুকু সেজদা প্রার্থনা ইত্যাকার দাসসুলভ আনুষ্ঠানিকতা পালন করে, পূজা উপাসনা করে ও মান্নত মানে, অথবা কেউ যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো রচিত আইন কানুন বা বিধিব্যবস্থা ্ুহণ করে তা দ্বারা পার্থিব জীবনকে পরিচালিত করার মাধ্যমে আল্লাহর হাকিমিয়্যাতকে অন্য হাতে তুলে দেয়, তাহলে উল্লেখিত সব কয়টিই শেরকের প্রকারভেদ বা রকমফের মাত্র। বিভিন্ন প্রকারের মোশরেকরা বিভিন্ন রকমের শেরকে লিপ্ত হয়ে থাকে এবং যাদেরকে তারা আল্লাহর সাথে শরীক করে, তাদেরও প্রকারভেদ রয়েছে। কোরআনের সব কয়টিকেই শেরক বলে আখ্যায়িত করে এবং কেয়ামতের দৃশ্যাবলী দেখিয়ে বুঝাতে চায় যে, উল্লেখিত তিন প্রকারের শেরকের প্রত্যেকটিরই পরিণতি হচ্ছে বিনা হিসেবে চিরকালীন জাহান্নাম। সে দুনিয়া ও আখেরাতে এই তিন প্রকারের শেরকের পরস্পরের মধ্যে শাস্তির দিক দিয়ে কোনো পার্থক্য করে না। আরবরা এই.তিন প্রকারের শেরকের সব কয়টিতেই লিপ্ত ছিলো । তারা বিশ্বাস করতো যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কতক সৃষ্টি এমনও আছে যারা বিশ্বের ঘটনাবলীতে ও ভাগ্য নির্ধারণে আল্লাহর কর্তৃত্বের অংশীদার, এদেরকে তারা সুপারিশের মাধ্যমে ফলিয়ে থাকে । তারা মনে

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।