Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/010101535-00|) কোরআনের প্রতিটি বক্তব্য নিয়ে গভীর ও সুক্স্ চিন্তা-গবেষণা ও অধ্যয়ন সেই সাথে কোরআনের আদর্শ বাস্তবায়নের সং্ামে অংশগ্রহণ, অতীত ও বর্তমানের ঘটনাবলীর সচেতন পর্যবেক্ষণ ও আল্লাহর সত্যানুগ ও আলোকোজ্জ্বল মানদন্ড অনুসারে পর্যালোচনা করলে কোরআনের গবেষকদের কাছে প্রতিনিয়ত এ ধরনের বহু নতুন ও অভিনব তত্ত্ব উদঘাটিত হতে থাকবে। শেরেকের প্রকারভেদ ও অভিন্ন পক্িণত্ি এবারে ২১, ২২, ২৩, ও ২৪ নং আয়াত কটির বিস্তারিত আলোচনার দিকে মনোনিবেশ করবো এ আয়াতগুলোতে মোশরেকদের কার্যকলাপ ও নীতি সম্পর্কে আল্লাহর মূল্যায়ন ও এর মাধ্যমে তাদের সমালোচনা ও প্রতিরোধের ধারা অব্যাহত রাখা হয়েছে। প্রথমেই প্রশ্নের আকারে তাদের যুলুম- যা আল্লাহর ওপর মিথ্যা আরোপের মাধ্যমে তারা করতো- তুলে ধরা হয়েছে। তাদের মিথ্যাচার ছিলো এই যে, তারা নিজেদেরকে হযরত ইবরাহীম (আ.)-এর অনুসারী বলে দাবী করতো, তারা মনগড়াভাবে যে সব জীব-জন্তু, খাদ্যদ্রব্য ও পুঁজা-উপাসনাকে হালাল বা হারাম ঘোষণা করতো, তাকে তারা আন্মাহরই নির্ধারিত হালাল ও হারাম বলে দাবী করতো । অথচ আসলে তা আল্লাহর নির্ধারিত হালাল হারাম ছিলো না- এগুলো ছিলো ওদেরই মনগড়া হালাল-হারাম । আজকের যুগেও কিছু লোক এমন রয়েছে, যারা নিজেদেরকে মোহাম্মদ (স.)-এর দ্বীনের অনুসারী “মুসলমান” বলে দাবী করে, অথচ এ দাবী আল্লাহ্‌র ওপর আরোপিত নির্জলা মিথ্যা ছাড়া আর কিছু নয়। কেননা তারা মনগড়া আইন রচনা করে, মনগড়া প্রতিষ্ঠান সমূহ গড়ে তোলে এবং মনগড়া মূল্যবোধ রচনা করে। আর এ সব কাজ করার মধ্য দিয়ে তারা আল্লাহ্‌র ক্ষমতা ও এখতিয়ারকে গায়ের জোরে দখল করে ও নিজের ক্ষমতা ও এখতিয়ার বলে দাবী করে । সেই সাথে মনে করে যে, এটাই আল্লাহর বিধান । তাদের সাংগ-পাংগরা, যারা নিজেদের দ্বীন ও ঈমান বিকিয়ে দিয়ে জাহান্নাম খরিদ করে নিয়েছে, তারাও দাবী করে যে, এটাই তো আল্লাহর বিধান। এ আয়াতগুলোতে তাদের আল্লাহর আয়াতকে অস্বীকার করারও কঠোর প্রতিবাদ করা হয়েছে। তারা বলতো, মোহাম্মদ সে.) যা এনেছে, তা আল্লাহর কাছ থেকে আগত বিধান বা নির্দেশ নয়, বরং তারা জাহেলীয়াত যুগে যা যা করতো, সেগুলোই আল্লাহর কাছ থেকে আগত বিধান। বলা বাহুল্য, এ ধরনের মিথ্যা দাবী এ যুগের জাহেলিয়াতের ধ্বজাধারীরাও করে থাকে। এ আচরণের প্রতি কঠোর ক্ষোভ প্রকাশ করে ও একে জঘন্যতম যুলুম বলে আখ্যায়িত করে আল্লাহ তায়ালা বলেন, “যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে বা তার আয়াতগুলোকে অস্বীকার করে, তার চেয়ে বড় যুলুমবাজ আর কে আছে? এখানে যুলুম দ্বারা শেরককে বুঝানো হয়েছে। শেরককে খুবই ঘৃণ্য ও ভয়ংকর জিনিস হিসাবে চিহিত করার জন্যই শুধু এখানে নয় বরং কোরআনের বহু জায়গায় একে যুলুম বলে আখ্যায়িত করা হয়েছে । কেননা শেরক একাধারে সত্যের ওপর, নিজ ব্যক্তিসত্তবার ওপর এবং অন্যান্য মানুষের ওপর যুলুম ও আগ্বাসন চালানোর নামান্তর । আল্লাহর নিরংকুশ অধিকার রয়েছে যে, একমাত্র তারই আনুগত্য ও দাসত্‌ করা হবে, এতে আর কাউকে অংশীদার করা হবে না। আল্লাহর এই অধিকার হরণ করা হয় শেরকের মাধ্যমে । শেরকের মাধ্যমে মানুষ নিজেকে ইহ পরকালে ধ্বংস ও আযাবের মধ্যে নিক্ষেপ করে সুতরাং শেরক তার নিজের ওপর যুলুম ও অত্যাচারের নামান্তর ৷ শেরকের মাধ্যমে জনসাধারণের ওপরও অত্যাচার করা হয়। কেননা এ বিলাল শষ্ঠ ১৪

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।