Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://1519111801-$/0101017535-00|) মগযকে দখল করে । এটা জানতে চায় এ জন্য যে, তারাও তাদের বাতিল মতাদর্শ দিয়ে জনগণের মন জয় করতে চায় এবং এর উপায়টা তারা ইসলামের কাছ থেকেই শিখতে চায়। বস্তুত এই সব উদ্দেশ্য ও এই সব অবস্থার প্রেক্ষাপটেই তারা ইসলামকে নিজেদের ছেলের মতো চিনে । আমাদেরও কর্তব্য আমরাও যেন আমাদের দ্বীন সম্পর্কে ঠিক তন্রুপ জ্ঞান অর্জন করি, যেরূপ আমাদের সন্তানদের সম্পর্কে করে থাকি। বিগত চৌদ্দশত শতাব্দী জুড়ে যে এরতিহাসিক বাস্তবতা প্রত্যক্ষ করা গেছে, তা থেকে একটা সত্যই প্রতিষ্ঠিত হয়েছে, সে সত্যটি কোরআনের উপরোক্ত আয়াতে প্রতিফলিত হয়েছে যে আহলে কেতাব তথা খৃষ্টান ও ইহুদীরা ইসলামকে নিজেদের সন্তানের মতোই চিনে। তবে এ সত্যটি ইদানীং আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট রূপ লাভ করেছে। আজকাল ইসলাম সম্পর্কে বলতে গেলে প্রতি সপ্তাহে একটি করে গবেষণামূলক পুস্তক বিভিন্ন বিদেশী ভাষায় প্রকাশিত হচ্ছে । আর এই সব গবেষণা থেকে বুঝা যায় ইহুদী ও খৃষ্টান লেখকরা ইসলাম ও তার ইতিহাস সম্পর্কে, ইসলামের শক্তির উৎস সম্পর্কে, তার প্রতিরোধ সরঞ্জাম ও তার দিক নির্দেশনা বিনষ্ট করার উপায় সম্পর্কে কতো বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান রাখে । এই সব লেখকের অধিকাংশ তাদের উক্ত কু-মতলবটি প্রকাশ করে না। কেননা তারা জানে যে, ইসলামের ওপর প্রত্যক্ষ আক্রমণ চালানো হলে তা মুসলমানদের মধ্যে প্রতিরোধ ও প্রতিরক্ষার প্রচন্ড জোয়ার সৃষ্টি করে। তারা এটাও জানে যে, ইসলামের বিরুদ্ধে সাত্রাজ্যবাদীদের পরিচালিত ভিত্তিক অথবা কমের পক্ষে ধর্মীয় আবেগ ভিত্তিক আন্দোলন । ইসলামের বিরুদ্ধে আক্রমণ চালানোর এই ধারা যদি তাত্ত্বিক পর্যায়েও অব্যাহত থাকে, তাহলে তা ক্রমাগত প্রতিরোধ ও প্রতিরক্ষার জযবা সৃষ্টি করতেই থাকবে । এ জন্যে এই লেখকদের অধিকাংশ আরো ঘৃণ্য পন্থার আশ্রয় নিয়ে থাকে, সেই পন্থাটা হলো ইসলামের প্রশংসা করা ।. এর প্রভাবে একদিকে যেমন আবেগ ও উদ্দীপনা নিস্তেজ হয়ে পড়ে, অপরদিকে তেমনি লেখকের ওপর পাঠকের আস্থা জন্মে যায়। এই আস্থার সুযোগ নিয়েই সে পরক্ষণে তাকে বিষ খাইয়ে দেয় । বিষটা এ ধরনের: ইসলাম একটা মহান ধর্ম ঠিকই, তবে তাকে আধুনিক মানবতাবাদী সভ্যতার সাথে খাপ খাওয়ানোর জন্য আরো প্রগতিশীল বানানো দরকার, যাতে সামাজিক চালচলনে, শাসন ব্যবস্থায় ও নৈতিক মূল্যবোধে যে পরিবর্তন সাধিত হয়েছে, তার বিরুদ্ধে সে কোনো ফতোয়া না দেয়। বরঞ্ সে যেন নিছক একটি আকীদা-বিশ্বাসের আকারে থেকে যাওয়াতেই সন্তুষ্ট থাকে । আধুনিক মতবাদ ও মতাদর্শসমূহ, সর্বাধুনিক অভিজ্ঞতা ও মানবিক সভ্যতার সর্বাধুনিক রীতিনীতি মানব সমাজকে যেভাবে গড়ে তুলছে, তুলুক, তাতে তার নাক গলানো অনুচিত । মানব সমাজের দিকপালগণ অর্বশৈষ অভিজ্ঞতা ও রীতিনীতির আলোকে সমাজ ও রাষ্ট্রকে যেভাবে পরিচালিত করে, তাকে সে শুধু অভিনন্দন জানাতে থাকুক । এভাবেই সে মহান ও শ্রেষ্ঠ ধর্ম হিসাবে চিরম্মরণীয় হয়ে থাকবে! আর ইসলামের অতুলনীয় সামাজিক ন্যায়বিচারকে তার শক্তির উৎস হিসাবে চিহ্নিত করার . মধ্য দিয়ে প্রতারণামূলক ও ঘুম পাড়ানী প্রশংসা করে এই লেখক নিজ জাতিকে সতর্ক করে দেয় যে, তারা যেন ইসলামের বিপদজনক পুনরুখান সম্পর্কে সাবধান হয়, তার শক্তির রহস্য কোথায় নিহিত রয়েছে তা যেন উপলব্ধি করে এবং এই নির্ভুল উপলব্ধির আলোকে তারা যেন এর ওপর অব্যর্থ মারণাঘাত হানে । ইসলামের অগ্রগতি কার্যকরভাবে রোধ করতে হলে তাদেরকে ইসলাম সম্পর্কে নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে, ঠিক যেমন নিজের সন্তান সম্পর্কে পিতামাতার নির্ভুল জ্ঞান থাকে।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।