110010://1519111801-$/01010175395-00|) হবে । ইসলাম যে আগাগোড়াই সত্য আর তাদের ধর্ম যে আপাদ মস্তক বাতিল, তা তাদের কাছে সুবিদিত। তারা এও জানে যে, যে জাহেলী সভ্যতাকে তারা আপন করে নিয়েছে এবং যার মধ্যে তাদের জাতির চরিত্র ও সামগ্রিক জীবন পদ্ধতি বিলীন হয়ে গেছে, তার সাথে ইসলাম কখনো আপোষ করতে পারে না কিংবা তার অধীনতা স্বীকার করতে পারে না । তাই জাহেলিয়াতের সাথে ইসলামের যে লড়াই তার কোনো শেষ নেই। জাহেলিয়াত পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত এ লড়াই থামবে না। ইসলাম যতোদিন সকল ধর্ম ও ব্যবস্থার ওপর বিজয়ী না হবে, পৃথিবীর একমাত্র ধর্ম না হবে অর্থাৎ যতদিন পৃথিবীতে সমস্ত কর্তৃত্ ও আধিপত্য শুধু আল্লাহর জন্যে নির্দিষ্ট না হবে এবং আল্লাহর কর্তৃত্ব ও আধিপত্যের ওপর যারা আগ্রাসন চালায় ও কর্তৃত্ব ফলায় তাদের পরাভূত হওয়ার মধ্য দিয়েই সকল আনুগত্য শুধু আল্লাহর জন্যে নির্দিষ্ট না হবে, ততোদিন এ লড়াই বন্ধ হবে না। ইসলামের এই অনমনীয় চরিত্র ও বৈশিষ্ট্যের কথা আহলে কেতাব ভালোভাবেই জানে। তারা তাদের ছেলেকে যেমন চিনে, ঠিক তেননি নির্ভুলভাবে ইসলামকে চিনে । তারা পুরুযানুক্রমিকভাবে অত্যন্ত গভীর ও সৃক্ক্ভাবে ইসলামকে অধ্যয়ন করে এসেছে। ইসলামের শক্তির উৎস ও রহস্য কী, কিভাবে ও কোন পথ দিয়ে তা মানুষের মনের গভীরে প্রবেশ করে ও মনমগজকে দখল করে, ও ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের মনে ইসলাম সম্পর্কে সন্দেহ-সংশয়ের বীজ ঢুকিয়ে দেয়া যায়, কিভাবে এর প্রধান উৎস কোরআন ও সুন্নাহকে বিকৃত করা যায় এবং কিভাবে মুসলমানদেরকে ইসলামের যথার্থ জ্ঞান অর্জন থেকে বিরত রাখা যায়। তারা সর্বাত্মক চেষ্টায় 'ব্যাপৃত থাকে, কিভাবে বাতিল ও জাহেলিয়াতকে উচ্ছেদ ও ধ্বংসকারী, পৃথিবীতে আল্লাহর শাসন ও কর্তৃত্কে পুন প্রতিষ্ঠাকারী, খোদাদ্রোহীদেরকে বিতাড়নকারী ও আল্লাহর নিরংকুশ আনুগত্য বহালকারী বিপ্লবী আদর্শ ইসলামকে একটা আপোষকামী সাংঙ্কৃতিক আন্দোলনে, একটা নির্জীব তাত্ত্বিক গবেষণায় এবং একটা অসার ধর্মতাত্বিক, ফেকাহ তাত্তিক ও সাম্প্রদায়িক দর্শনে পরিণত করা যায়! তারা সুযোগের অপেক্ষায় থাকে কিভাবে ইসলামের মহান নীতিমালাকে ইসলামের অপরিচিত ও ইসলামের জন্যে ধ্বংসাত্মক পরিস্থিতি, প্রতিষ্ঠান ও মতাদর্শের সাথে সমন্বিত করা যায়, আবার মুসলমানদেরকে এ ব্যাপারেও আশ্বীস দেয়া যায় যে, তাদের আকীদা ও আদর্শ সম্মানিত ও সুরক্ষিত। অতপর সর্বশেষে আদর্শিক শূন্যতাকে অন্যান্য আদর্শ দ্বারা এবং বিভিন্ন মানব রচিত মতবাদ দ্বারা পূর্ণ করে কিভাবে ইসলামী আদর্শের অবশিষ্ট চিহৃগুলোকেও খতম করা যায়, সেই চিন্তায় তারা অস্থির থাকে । আহলে কেতাব যে ইসলামকে নিয়ে অত্যন্ত সৃক্স ও গভীর গবেষণামূলক অধ্যয়ন চালিয়ে থাকে, সেটা ইসলামের জ্ঞানার্জনের উদ্দেশ্যে নয় কিংবা ইসলাম ও তার মূলনীতির প্রতি সুবিচার ও ন্যায়সংগত আচরণ করার উদ্দেশ্যেও নয়। কিছু কিছু সরলমনা বা প্রতারিত মুসলমান যখন কোনো প্রাচ্যবাদী গবেষকের মুখ থেকে ইসলামের কোনো মহৎ নীতি বা বিধির প্রশংসা শুনতে পায় তখন তারা মনে করে যে, ইহুদী ও খৃষ্টানরা সত্যিই ইসলামের সৌন্দর্ষে মুগ্ধ হয়ে তার জ্ঞানার্জনে ব্রতী হয়েছে। কিন্তু আসলে তা নয়। ইসলাম সম্পর্কে তাদের এতো গবেষণা ও অধ্যয়নের উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করার উপায় উদ্ভাবন করা, ইসলামকে নমনীয় ও আপোষকামী আদর্শ হিসাবে প্রমাণ করা । তাদের উদ্দেশ্য ইসলামের অগ্রযাত্রা রোধ করার জন্যে তার শক্তির গোপন রহস্য অবগত হওয়া । তারা জানতে চায় কিভাবে ইসলাম মানুষের মন
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।