Tafseer Fe Jilalil Quraan 6 PDF
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

110010://151911101-$/0101017535-00|) রে জিরা নে কোর মোহাম্মদ (স.)-এর রসূল হয়ে আসার সত্যতা এবং তার ওপর আল্লাহর পক্ষ থেকেই কোরআন নাযিল হওয়ার সত্যতা ও . অকাট্যতা সম্পর্কে অবহিত, সে বিষয়টা কোরআনে একাধিকবার বলা হয়েছে । আহলে কেতাব গোষ্ঠী যখন রসূল (স.) ও ইসলামের ঘোরতর বিরোধিতা ও শত্রুতা করতো, যখন তীর সাথে যুদ্ধ ও সংঘাতে লিপ্ত হতো, তখন তাদের মোকাবেলা করার জন্যে এ বিষয়টার উল্লেখ করা হতো । আবার মোশরেকদের মোকাবেলা করার জন্যেও একথা বলা হতো। এর মাধ্যমে তাদেরকে জানানো হতো যে, ওহী ও আসমানী কেতাবের প্রকৃতি সম্পর্কে যারা ভালো জানে, সেই আহলে কেতাব কোরআনকে চিনে । আর এ কোরআন যে রসূল (স.)-এর ওপর আল্লাহর নাযিল করা ওহী, এই মর্মে রসূল সে.)-এর দাবীর সত্যতা সম্পর্কেও.তারা নিশ্চিত। আমার মতে এ আয়াতটির মন্কী হওয়াই অগ্রগণ্য । আর এতে আহলে কেতাবের কথা এভাবে উল্লেখ করা দ্বারা বুঝা যায় যে, এ দ্বারা মোশরেকদের মোকাবেলা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে, তোমরা তো অজ্ঞতা বশতই কোরআনকে অস্বীকার করছো । অথচ আহলে কেতাব একে নিজের সন্তানের মতোই চিনে । তবে তাদের অধিকাংশ যে এর ওপর ঈমান আনেনি, সেটা তাদের দুর্ভাগ্য । তারা ক্ষতিগ্রস্ত বলেই তারা ঈমান আনেনি । আর এ ব্যাপারে তাদের অবস্থা মোশরেকদের অবস্থার মতোই । তারাও ক্ষতিগ্রস্ত ও হতভাগা বিধায় ইসলাম গ্রহণ করেনি । এ আয়াতের আগের ও পরের সমস্ত আয়াতই স়ৌশরেকদের সাথে সম্পৃক্ত । তাই এটি মক্কী বলেই প্রতীয়মান হয়। সূরার পরিচিতিতে আমি এ কথা বলে এসেছি। এই আয়াতটির তাফসীর মোফাসসেররা এভাবেই করে আসছেন যে, তারা কোরআনকে আল্লাহর নাযিল করা কেতাব হিসাবে সুনিশ্চিত ভাবেই চিনে অথবা রসূল সে.) সুনিশ্চিত ভাবেই যে আল্লাহর প্রেরিত নবী এবং কোরআন তীর কাছেই যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়, এটা তারা জানে। এটা আয়াতের ব্যাখ্যার একটা দিক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতিহাসিক বাস্তবতা ও ইসলামের ব্যাপারে আহলে কেতাব গোষ্ঠীর এ যাবতকার নীতি ও আচরণ যদি বিবেচনায় রাখি, তাহলে আমরা দেখতে পাই যে, আয়াতটার ব্যাখ্যার আরো একটা দিক রয়েছে। সম্ভবত আল্লাহ তায়ালা মুসলমানদেরকে সেই দিকটা অবহিত করতে চান, যাতে করে ইসলামের প্রতি আহলে কেতাবের নীতি ও আচরণের মোকাবেলা করার সময় তাদের চেতনায় এই দিকটা জাগরূক থাকে । আহলে কেতাব জানে: যে, কোরআন আল্লাহর কাছ থেকে নাধিল হওয়া অকাট্য সত্য গ্রন্থ। আর এটা জানে বলেই এই কেতাবে বর্ণিত আকীদা ও আদর্শের অনুসারীদের শক্তি, প্রতাপ, সততা ও কল্যাণধর্মিতা কতো বেশী সে সম্পর্কেও তারা ওয়াকেফহাল। আর এই আদর্শ অনুসরণের ফলে তাদের মধ্যে যে সুন্দর নৈতিক চরিত্র গড়ে ওঠে এবং যে জীবন পদ্ধতিতে তারা অভ্যস্ত হয়, সেটাও তারা জানে । তারা এই কেতাবের ও তার অনুসারীদের ওপর সজাগ দৃষ্টি রেখে চলেছে। তারা জানে যে, পৃথিবীতে শেষ পর্যন্ত আহলে কেতাবের ঠাই হবে না, বরং মুসলমানদেরই ঠাই

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।