জিহাদ: ইসলামি ধারণা ও আধুনিক যুগের প্রচলিত ভুল ব্যাখ্যা
/ ২৫
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় ১: ভূমিকা ১.১ পটভূমি আজকের বিশ্বে "জিহাদ" একটি বহুল আলোচিত এবং বিতর্কিত শব্দ। মিডিয়ায় এবং অনেক অমুসলিম সমাজে এটির অর্থ শুধুই যুদ্ধ বা সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু ইসলামি পরিভাষায় জিহাদের অর্থ অনেক গভীর এবং মহৎ। এটি আত্মশুদ্ধি, ন্যায়বিচারের সংগ্রাম এবং মানবসেবায় আত্মনিয়োগের একটি পবিভ্র দায়িত্ব। পবিত্র কুরআনে আল্লাহ্‌ তা'আলা বলেন__ ০০১৬৯ ২৯ এ 0৪০ ৪1১৯৩ 'আর তোমরা আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করো ।" __ (সুরা হজ: ৭৮) ১.২ গবেষণার উদ্দেশ্য এই থিসিসের মূল উদ্দেশ্য হলো__ ইসলামে জিহাদের প্রকৃত অর্থ ব্যাখ্যা করা। জিহাদের বিভিন্ন প্রকার এবং এর তাৎপর্য তুলে ধরা। মিডিয়ায় প্রচলিত ভুল ধারণাগুলি চিহ্নিত করে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষার আলোকে তা খণ্ডন করা।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।