অধ্যায় ৪: আধুনিক ভুল ধারণা ৪.১ অধ্যায় সুচনা আজকের বিশ্বে “জিহাদ” একটি আলোচিত এবং বিতর্কিত শব্দে পরিণত হয়েছে। বিশেষ করে পশ্চিমা মিডিয়া এবং কিছু বিশেষ গোষ্ঠীর অপপ্রচারে জিহাদকে একটি ভয়ঙ্কর এবং হিংস্র কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ ইসলামের মূল শিক্ষায় জিহাদের অর্থ অনেক গভীর, মানবিক এবং শান্তিপূর্ণ। এই অধ্যায়ে আমরা আধুনিক ভুল ধারণা এবং তার পেছনে থাকা কারণগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ৪.২ মিডিয়ায় জিহাদের ভুল উপস্থাপন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রায়শই জিহাদের সঙ্গে সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা যুক্ত করে উপস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ, অনেক সংবাদ শিরোনামে “জিহাদি হামলা” ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়, যা সাধারণ জনগণের মধ্যে ইসলামকে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করে। এটি একটি একপাক্ষিক এবং ভূল দৃষ্টিভঙি, যা ইসলামের শান্তিপূর্ণ শিক্ষাকে আড়াল করে।
— صفحة ١٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.