[৬] হইয়াছে এবং পরিশেষে সেই আয়তের আদেশ কিম্বা নিষেধ সর্বসাধারণের জন্য অলঙ্ঘনীয় বিধানরূপে পরিণত হইয়াছে। স্বীকার করি যে, আলোচ্য আয়তে উল্লেখিত আদেশ বা বিধান কেবল মুসলমানদিগের মাতৃম্বরূপা নবী-পত্বীদ্িগের প্রতি প্রযুক্য হইয়াছিল; কিন্তু তাহ! যে অপর সাধারণ স্ত্রীলোকদিগের প্রতি- পালনীয় নহে, এইরূপ সিদ্ধান্ত কি প্রকারে হইতে পারে ? অনেক সময় মহররমদিগের মধ্যে পরস্পর অতি কুশুসিত ব্যভিচার ংঘটিত হইতে দেখা যায়। অনুসন্ধানে দৃঢ়রূপে প্রতিপন্ন হইয়াছে যে, যথাবিহিত পর্দা না থাকাই এ প্রকার কুৎসিত ব্যাপারের মুল কারণ। সমুচিত পর্দা না৷ থাকিলে পরস্পর মহররমদিগের মধ্যেও যে অতি বিভৎস ও ঘৃণিত ঘটন! ঘটিতে পারে, বিধান প্রদাতা সর্বজ্ঞ খোদাতালা তাহা অজ্ঞাত নহেন। স্বতরাঁং উক্ত আয়তে স্ত্রীলোকদিগকে সকল অবস্থায় ও সকল সময়েই কুরুচিসম্পন্ন বেশ তৃষা করিতে ও পুরুষের মনাকর্ষক ঠারঠমক করিয়া চলিতে নিষেধ করা হইয়াছে । “তাবার্রোজ” শব্দে যে প্রকার বেশ-ভূষ! ও চাল-চলনের প্রতি লক্ষ্য করিয়া তৎসন্বন্ধে নিষেধাজ্ঞা প্রচারিত হইয়াছে,তাহাতে ভ্ত্রীলোক- দিগের অন্তঃপুর পরিত্যাগ করিয়া যথেচ্ছা বহির্গমনের কোন পরোক্ষ বা প্রত্যক্ষ আদেশ প্রদত্ত হয় নাই | অন্তঃপুরের গণ্ডি মধ্যে মহররমদ্িগের সাক্ষাতে তাহাদিগকে ষে প্রকার বিশুদ্ধতা ও বিধিমত সম্পূর্ণ পার্দার সহিত চলা-ফেরা করিতে হইবে, উক্ত আয়তে তাহাই নির্দেশ করা হইয়াছে। প্রকৃতপক্ষে উক্ত আয়তে স্ত্রীলোকের বহির্গমনপর্ব্বক /“যথেচ্ছা” চলাফেরা করার কোন আদেশ নাই। উক্ত আয়তে মাথা ও বুক ঢাকিবার ব্যবস্থা আছে,__কিন্তু যথেচ্ছ! বহির্গমন কিংবা যথেচ্ছ! পরিভ্রমণের কোনই বিধান নাই। স্থবিজ্ঞ সম্পাদক সাহেব কি বলিতে চাহেন যে, স্ত্রীলোকের যখন বাহিরে যাইবেন, তখনই কেবল মাথায় ও বুকে কাপড় দিবেন আর
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।