[ ৩ ] করা ঝাঁয়, যথা-_স্ুন্দর সুদৃশ্য পরিচ্ছদ পরিধান করা, নানা প্রকারের অলঙ্কার ব্যবহার করা, এমন কি, হাতে যে মেন্রিপাতার রংটুকু দেওয়া ায়--চক্ষে যে সোরম! কি কজ্জলটুকু লাগান হয়, সে সকলই কৃত্রিম জীন মধ্যে গণ্য । কোরাণ শরীফে উক্ত উভয় প্রকার জীন গায়ের- মহররমগণের সাক্ষাতে আচ্ছাদন করিয়া রাখিবার আদেশ প্রদত্ত হইয়াছে। তফসীর মলেমুত তন্জীলে হজরত আববাছ (রাঃ) হইতে রওয়ায়েত হইয়াছে যে, “ন্ত্রীলোকদিগকে মুখমগুল ও মস্তক ঢাকিয়! রাখিতে খোদাতালা আদেশ করিয়াছেন; তাহারা কেবল কার্ধ্য সম্পাদনার্থে চক্ষুদ্বয় খোলা রাখিতে পারে 1% তেরমেজী শরিফের দ্বিতীয় জেলদের, ১২৪ পৃষ্ঠায় লিখিত আছে যে, একদা হজরত জোবের প্রেরিত মহাপুরুষকে বেগানা আওরতের প্রীতি অনিচ্ছায় হঠাৎ দৃষ্টিপাত হওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করাতে হজরত বলিয়াছিলেন, “তোমার চক্ষুকে ততক্ষণাত্ ফিরাইয়! লও” | ইহাতে ইহাই সিদ্ধান্ত হইতেছে যে, যে কোন প্রকারে হউক, স্ত্রীলোকের প্রতি পরপুরুষের দৃষ্টিপাত করা নিষিদ্ধ। প্রেরিত মহাপুরুষের পত্বীদ্বয়--বিবি ওন্মে সালমা ও বিবি ময়মুনা ( রাঃ) হইতে রওয়ায়েত আছে,_“আমরা একদা প্রেরিত মহা- পুরুষের নিকট বসিয়। ছিলাম ; তণ্কালে এবনে মকতুম নামক এক অন্ধ তথায় উপস্থিত হইলে হজরত আমাদিগকে অন্তরালে যাইতে আদেশ করিলে, আমরা বলিয়াছিলাম, “এ ব্যক্তি অন্ধ, সে আমা" দিগকে দেখিতে পায় না এবং আমাদিগকে চিনেও না।” ততুত্তরে হজরত আমাদিগকে বলিয়াছিলেন, “সে অন্ধ বটে, কিন্তু তোমরা ত অন্ধ নহ।» এই: বৃত্তান্ত দ্বারা ইহাই প্রতিপন্ন হইতেছে যে, যেমন কোন বেগানা স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা পুরুষের পক্ষে নিষিদ্ধ, তদনুরূপ কোন বেগানা পুরুষের প্রতি দৃষ্টিপাত করা স্ত্রীলোকের
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।