পর্দ্দা ও মুসলমান সমাজ
/ ৩৫
📝 লেখা 📖 পিডিএফ

[ ২৫ ] সাহেব বলিয়াছেন, “হজরত আল্লার স্বাদেশমতে নিজ সহধর্ষিণীগণকে স্পষ্টাক্গরে বলিয়াছেন যে, তোমরা ওমরের কথায় কর্পাত করিও না, তোমাদ্দিগকে কার্যোপলক্ষে বাটির বাহিরে গমনাগমন করিবার অনুমতি দেওয়া হইয়াছে 1» “তোমরা ওমরের কথায় কর্ণপাত করিও না।” সম্পাদক সাহেব এই পদটি কোন্‌ সহিগ্রন্থ হইতে উদ্ধত করিয়াছেন ? প্রকৃত পক্ষে এ পদটি কোন সহি হাদীস গ্রন্থে আছ কি? না সম্পাদক সাহেব স্বীয় মত সমর্থনার্থে ধৃষ্টতা ও দুঃসাহসের শেষ সীম৷ পর্য্যন্ত যাইয়া পদটি কল্পনা করত এটাকে নবির আদেশ বলিয়৷ প্রকাশ করিয়াছেন। “তোমরা ওমরের: কথায় কর্ণপাত করিও না” এই পদটি, সম্পাদক সাহেবের লিখনানুষায়ী রসুলের আদেশীংশ না হইয়া প্রকৃত পক্ষে ষদরি তাহার নিজ কল্পনাপ্রসূত হইয়। থাকে, তাহা হইলে তাহাকে তৌব করিতে বল। ব্যতীত আমর! আর কি বলিতে পারি ? এ পর্য্যন্ত আলোচনা দ্বারা আমর! এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে, প্রকৃত পক্ষে মোহম্মদী সন্প্রদায়ের, “মোহম্মদী” ও “আল এস্লাম” নামক পত্রিকাছয়ের স্থচুতুর সম্পাদক সাহেব “আল এস্লামে” পার্দাপ্রথা সম্বন্ধে যে সকল প্রমাণ ও যুক্তি উপস্থিত করিয়। পবিজ্র প্রথাটিকে নিতান্ত প্রত্যাখ্য।ন করত মোসলমান রমণীকুলকে অস্তঃপুর পরিত্যাগ করিয়া সর্ববসাঁধারণের সম্মুখে বাহির হইবার ও তাহাদের পূর্ব প্রকাশিত প্রবন্ধানুযায়ী “মুক্ত বায়ুতে” ইতস্ততঃ ভ্রমণ করিবার ব্যবস্থা সাব্যস্ত করিতে চেষ্টা করিয়াছেন, কিন্তু একটু ধীরভাবে দেশ কাল পাত্র বিবেচনা করিয়া আলোচনা করিলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, তিনি কেবল স্বদল ও স্বমত সমর্থনার্থে কতকগুলি কুট তর্ক ও ধোকাবাজীর আশ্রয় গ্রহণ করিয়াছেন মীত্র। সত্য সত্যই খোদাতায়ালা স্ত্রীও পুরুষ উভয়ের ইহলৌকিক কল্যাণ সাধনার্ধে দিন এসলামে স্রীলোকদিগের অস্তঃপুরে অবস্থান ব্যবস্থা বিধিবদ্ধ করিয়াছেন। ৪

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।