পর্দ্দা ও মুসলমান সমাজ
/ ৩৫
📝 লেখা 📖 পিডিএফ

[ ১৪ ] পণ্ডিতশ্রেষ্ঠ এমাম গাজ্জালী সাহেবের স্থবিখ্যাত গ্রন্থ “কিমিয়া সায়াদতের"অনুবাদ"আকসির হেদায়েত”নামক গ্রন্থে লক্ষৌবাসী প্রসিদ্ধ মৌলবী জনাব ফখরউদ্দিন সাহেব বলিতেছেন, যথা “হাদীস গ্রন্থে উক্ত হইয়াছে যে, খোদাতালা স্ত্রীলোকদিগকে ছুর্ববলা ও আচ্ছাদনীয় বন্তু করিয়া সুপ্তি করিয়াছেন, সৃতরাং তাহাদের আত্মরক্ষার্থে চুপ করিয়া থাক কত্তব্য-_অর্থাৎ তাহারা বেগানা লোকের সহিত বাক্যালাপ করিবে না। গায়ের মহররম ব্যক্তি যেন তাহাদের (গলার আওয়াজ) ম্বর শুনিতে না পায় এবং তাহারা যেন গৃহে আবদ্ধ থাকে। এ পুস্তকের ১৪৯ পৃষ্ঠায় লিখিত আছে-_“যাহাতে পরিণামে অনিষ্টপাঁত হইন্ডে পারে, তাহা! হইতে সতর্ক থাকাই কর্তব্য । স্ত্রীলোকদিগের বহির্গমন হওয়া, গুহের ছাতে যাওয়া, দ্বারদেশে দণ্ডায়মান হওয়া যথাসাধ্য নিবারণ করা কর্তব্য । গবাক্ষদ্বার দিয়া তাহারা যেন বাহিরের, পুকুষদিগের ক্রীড়া-কৌতুক দর্শন না করে। স্ত্রীলেকেরা যেন গায়েরমহররম ব্যক্তিকে এবং গায়ের মহররম ব্যক্তিরা যেন তাহাদিগকে না দেখে । কারণ চক্ষু হইতে নানাপ্রকার বিনাশজনক আপদ উৎপন্ন হইয়া থাকে। স্ত্রীলোকের কোন প্রকার তামাসা দর্শন করা কেহ লঘু বিষয় মনে না করে”। কথিত আছে যে, প্রেরিত মহাপুরুষ একদ| নারীশ্রেষ্ঠ। বিবি ফাতে- মাকে জিজ্ঞাস! করিয়াছিলেন, “ন্জ্রীলোকের পক্ষে কোন্‌ কার্ধ্য ভাল ?” বিবি ফাঁতেম। (রাঃ) উত্তর দিয়াছিলেন “সে কোন গায়ের মহররম পুরুষকে ন। দেখে এবং কোন গায়ের মহররম পুরুষ তাহাকে না দেখে”) এতচ্ছ,বণে হজরত অতিশয় সন্তুষ্ট হইয়া বিবি ফাতেমাকে (রাঃ) আপনার কলিজার টুকরা বলিয়া আদর আপ্যায়ন করিয়াছিলেন । _ হজরত মায়াজ নামক জনৈক সাহাবা স্বীয় বণিতাকে খিড়কীর দ্বার দিয় উঁকি মারিতে দেখিয়া, তাহার শাসনার্থে তাহাকে প্রহার পর্য্যন্ত করিয়াছিলেন ।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।