[৮ ] ভাবে পাওয়া যাইতেছে” । বিজ্ঞ সম্পাদক সাহেবের এই উক্তিটী নিতান্তই হান্যাস্পদ। তিনি যে প্রত্যক্ষ প্রমাণ উপেক্ষা করিয়া পরোক্ষের প্রতি নির্ভর করিতেছেন, ইহা! তাহার ন্যায় বিজ্ঞ ব্যক্তির পক্ষে একান্তই অশোভনীয়। তবে অনেক সময় স্বমত সমর্থনার্থে নিতান্ত বিজ্ঞ ব্যক্তিকেও অবিজ্ঞের ন্যায় এবং অবিচলিত ব্যক্তিকেও বিচলিতের ন্যায় লক্ষ্যভ্রষ্ট হইয়া কপটতা অবলম্বন করিতে হয়। ভাদ্র মাসের আল্ এসলামে জনাব সম্পাদক সাহেব স্থুরা আহজাবের সপ্তম রূকুতে উল্লেখিত পার্দাসন্বন্ধীয় আয়তের ব্যাখ্যা করিয়া বলিতেছেন, যথা--“সেকালের অসভ্য আরবের কোন প্রকারের দ্বিধ। না করিয়! অপরের গৃহে ঢুকিয়া পড়িত ; হজরতের গৃহে এই প্রকার উপদ্রবের মাত্রা অপেক্ষাকৃত অধিক ছিল; খাইবার ইচ্ছায় তাহারা সেখানে যাইয়া ব্িয়া যাইত এবং খাওয়া দ্রাওয়ার পরেও আড্ড৷ জমাইয়। গল্প করিত” ইত্যাদি। কিন্তু উক্ত আয়তে খোঁদাতালা এ সমস্ত লোৌককে সম্বোধন করিয়া বলিয়াছেন, “হে মোমীনগণ ! তোমরা নবীর গৃহে প্রবেশ করিও না” ইত্যাদি । পাঠক ! ভাবিয়| দেখুন, খোদাতাল! ধাঁহাদ্দিগকে “মোমীন” বলিয়। সন্বোধন করিয়া- ছেন, স্থৃবিজ্ঞ সম্পাদক সাহেব যে, তাহাদিগকে কেমন করিয়। “অসভ্য আরব” বলিয়া সিদ্ধান্ত করিতেছেন, তাহা! আমাদের ক্ষুত্র জ্ঞানের অতীত। স্থরা আহজাবের সপ্তম রুকুতে লিখিত আছে, যথা-_-“ছে মোমীনগণ ! তোমরা নবীর গৃহে প্রবেশ করিও না, তবে হণ এই যে, আহার সম্বদ্ধে তোমাদের জন্য অনুমতি দেওয়া হইলে, তাহার রন্ধনের অপেক্ষাকারী না হইয়া; কিন্তু যখন তোমাদিগকে ডাক৷ হয়, তখন প্রবেশ করিও এবং পরে যখন খাইয়া অবসর হও, তখন চলিয়! যাইও। যখন তোমরা নবী-পত্বীর্দিগের নিকট কিছু চাহিতে ইচ্ছা করঃ তখন পর্দার অন্তরালে থাকিয়া তাহাদের নিকট হইতে চাহিয়। লও, ইহা তাহাদের ও তোমাদের হৃদয়ের জন্য মহাপবিভ্রকারী”।
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.