কাফের না বলার ব্যাপারে তাদের সাথে তৃতীয় দলটির একাত্মতা তাদের বক্তব্যকে আরো জোরালো করে । আর হত্যার রায় যারা দিয়েছেন তাদের পক্ষে অবশ্য চূড়ান্ত প্রমাণ নেই। তবে ব্যাপারটি ভীতি প্রদর্শনের পর্যায়ে পৌঁছে যায় । যখনই আমরা বলবো, তাদের কেউ কেউ হত্যার রায় দিয়েছেন তখনই এই হত্যা হবে ভীতি প্রদর্শনের অর্থে, শরীয়তের দণ্ুবিধি প্রবর্তনের অর্থে নয়। যাকাত দিতে অস্বীকারকারীদের ব্যাপারে যে বিধান সেটিও আমাদের এ অভিমত সমর্থন করে। কারণ যুদ্ধ করা ছাড়াই যদি তাদেরকে দমন করা যেতো তাহলে অবশ্যই তাদের থেকে যাকাত আদায় করা যেতো এবং তাদেরকে ছেড়ে দেয়া হতো । কিন্তু যখন যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত ছাড়া তাদের উপর প্রতিপত্তি লাভ করা যাচ্ছে না তখন এ অবস্থায় তাদেরকে হত্যা করতে হবে । কিন্তু এ হত্যাকে শরীয়তের দণ্ুবিধি প্রয়োগ বলা যাবে না। বরং একে বলা যাবে রক্তপাত । অনুরূপভাবে সালাত পরিত্যাগকারী যদি ভীতি প্রদর্শন করার পরও সালাত পড়া থেকে বিরত থাকে, তাহলে তাকে প্রতিরোধকারী মনে করা হবে । এ অবস্থায় সে হবে প্রতিরোধ প্রবণতা ও প্রচেষ্টাসহ বিরত থাকা ব্যক্তি । এ অবস্থায় সে কঠিন শাস্তি লাভের উপযুক্ত হবে এবং এ শাস্তি হবে হত্যা ।৫৪ দ্বিতীয় বুনিয়াদ-যাকাত ইসলামের গুরুত্ব ও এর স্তন্গুলোর ক্রমবিন্যাস অনুযায়ী সালাতের পরে হলো যাকাতের স্থান। এটি একটি আর্থিক ইবাদত । কুরআনে বহু স্থানে একে সালাতের সাথে যুক্ত করে এবং বহুস্থানে সালাতের পরে পরে উল্লেখ করা হয়েছে। একটি বিশেষ নিয়ামত প্রদানের মাধ্যমে এ ইবাদতটি আদায় করা হয়। সেটি হচ্ছে অর্থ-সম্পদ ৷ দুনিয়ার নিয়ামিত দুই প্রকারের ঃ শারীরিক ও আর্থিক। দুনিয়ার নিয়ামতের শোকর আদায় করে আখেরাতে সওয়াব উপার্জন করার জন্য ইবাদতের প্রচলন করা হয়েছে। আল্লাহ তা'আলা যে শরীরের নিয়ামত দান করেছেন সমস্ত শরীর দিয়ে যেমন তার শোকর আদায়.করা হয় এবং এ শোকর হচ্ছে সালাত, ঠিক তেমনি যে সম্পদ আল্লাহ দিয়েছেন তার শোকরও আদায় করা হয় তারই অর্থাৎ এ সম্পদেরই অং থেকে । অভাবীকে অর্থ দান করার মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা হয়। আর এ নৈকট্য তখনই অর্জিত হয় যখন অর্থদানকারী একনিষ্ঠভাবে আল্লাহর জন্যেই অভাবীকে অর্থ দান করে । কাজেই সালাতের এক স্তর নিচেই হয় এর মর্যাদা ।৫৫ যাকাত ফরয হয়েছে ধনীদের জীবন ও গরীবদের হৃদয় পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্য । ধনীদের জীবন পরিশুদ্ধ করে কৃপণতা, লোভ ও লালসা থেকে এবং জুলুম ও অত্যাচারের আধিপত্য থেকে । অন্যদিকে গরীবদের হৃদয় পরিশুদ্ধ করে হিংসা, বিদ্বেষ ও আক্রোশ থেকে, অভাবের তাড়নায় যা তাদের মধ্যে সৃষ্ট হয়ে থাকে । এটা ৯৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।