ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় দলটির যুক্তির ভিত্তি হচ্ছে ঃ ১। নবী স. বলেন, “আল্লাহর অনুগত) ব্যক্তি ও কুফরীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা ।”৪৮ এ হাদীসটি একথা প্রকাশ করে যে, সালাত পরিত্যাগ করা হচ্ছে কৃফরীর অপরিহার্য অংশ । ২। নবী স. বলেন, 'আমাদের ও তোমাদের মধ্যে রয়েছে সালাতের অঙ্গীকার । কাজেই যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে কুফরী করে ।' ৪৯ তিনি আরও বলেন £ 'যে ব্যক্তি জেনে বুঝে সালাত পরিত্যাগ করে সে প্রকাশ্যে কুফরী করে ।* ৫০ এই দ্বিতীয় মতের প্রবক্তাগণ সবাই জেনে বুঝে সালাত পরিত্যাগকারীকে কাফের আখ্যায়িত করার ব্যাপারে এই হাদীসগুলোর উপর আমল করেছেন। তারা হাদীসের বাহ্যিক বক্তব্য এবং এর মধ্যে যে অর্থ পাওয়া যায় তার ভিত্তিতে তাদের যুক্তি দাড় করিয়েছেন। অন্য দিকে তৃতীয় দলটি প্রথম দলটির প্রমাণের ভিত্তিতে তাদের কাফের না হওয়ার যুক্তি গ্রহণ করেছেন। তারা হত্যা না করার হাদীস উপস্থাপন করেছেন। নবী স. বলেছেন, “তিনটি অবস্থার কোন একটি ছাড়া মুমিনের রক্তপাত হারাম। এক. বিবাহিত যিনাকারী, দুই. প্রাণের বদলে প্রাণ, তিন. দীন পরিত্যাগ করে দল থেকে বিচ্ছিন্নতা লাভকারী।"৫১ এই তিনটি অবস্থা, এগুলো হচ্ছে ইসলামের হক। যারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মুহাম্মদ স. তার রসূল, তাদের কেউ উপরে উল্লেখিত তিনটি অবস্থার কোন একটির দায়ে অভিযুক্ত হলে তার রক্তপাত মুবাহ হবার ব্যাপারে সকল মুসলমান একমত । এ তিনটি অবস্থার মধ্যে সালাত পরিত্যাগকারীর কথা বলা হয়নি । কাজেই হত্যা ওয়াজিব নয়। যদি ওয়াজিব হতো তাহলে অবশ-্ই এই সঙ্গে উল্লেখ করা হতো ।৫২ হয়তো কেউ এ্রঞ্ন বিরুদ্ধে বলতে পারেন যে, এখানে সালাত পরিত্যাগকারীকে হত্যা করতে নিষেধ করা হয়নি। কারণ হাদীসে দীন পরিত্যাগকারী তার অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ দীন পরিত্যাগ করা বলতে কখনো দীনের অনুশাসনের বিরোধিতা বুঝায় আবার কখনো কুফরী ও অস্বীকার করাও বুঝায় । প্রথম দলটির বক্তব্য বেশী গ্রহণযোগ্য ৷ কারণ কুফরী হচ্ছে অন্তরের ক্রিয়া। আর অন্তরের ঈমান সালাত পরিত্যাগ করার পর অবিচলিত আছে! সালাত পড়া ফরয এটা সে বিশ্বাস করতো । এই বক্তব্যকে সমর্থন করে আল্লাহর এ বাণী £ ১০০৪০ ১০৮৮ ৮15 ৮৪ ০০৭1 “তবে যাকে কুফরীর জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ঈমানে অবিচলিত।" ৫৩ ইসলামী আইন ও বিচার ৯? ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।