ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

করা হবে । তবে পাথর নিক্ষেপে নয়, তরবারির সাহায্যে তাকে হত্যা করা হবে। প্রথম যুগের ফকীহগণের একটি দল এই অভিমত প্রকাশ করেছেন যে, সে কাফের হয়ে যাবে । আলী ইবনে আবূ তালেব থেকে এ অভিমত বর্ণিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হান্বলের দুটি অভিমতের মধ্যে একটি অভিমত এ ধরনের আছে। শাফেয়ী ফকীহদের কেউ কেউ এ অভিমত ব্যক্ত করেছেন। অন্যদিকে ইমাম আবু হানীফা এবং কুফাবাসীদের একটি দল ও শাফেয়ীদের মধ্য থেকে মাযানী এ অভিমত প্রকাশ করেছেন যে, সে কাফের হয়ে যাবে না এবং তাকে হত্যা করাও হবে না বরং তার ওজর গ্রহণ করা হবে এবং তাকে কারারুদ্ধ করা হবে যে পর্যন্ত না সে সালাত পড়ে । ও» প্রথম দলটির যুক্তির ভিত্তি £ আল্লাহ বলেন ঃ ০054১ 5 95০15 825 9 এ 0128 115 হন ০৬ অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন।"৪০ এ আয়াতটি এ কথা প্রমাণ করে যে, আল্লাহর সাথে শিরকের বাইরে যে সমস্ত কাজ গুনাহ হিসেবে বিবেচিত হয় সেই সব গুনাহে লিপ্ত ব্যক্তিবর্গ আল্লাহর ক্ষমার বাইরে অবস্থান করে না। ২। আবু হুরাইয়া থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী স.-কে বলতে শুনেছি ঃ কেয়ামতের দিন বান্দাকে প্রথমে যে বিষয়টির হিসাব দিতে হবে সেটি হচ্ছে ফরয সালাত। যদি সে সালাত পূর্ণ করে থাকে তাহলে ভাল, অন্যথায় বলা হবে তার নফল ইবাদতের মধ্যে কিছু আছে নাকি দেখ? যদি তার নফলের মধ্যে থেকে কিছু পাওয়া যায় যা তার ফরযের কমতি পূর্ণ করতে পারে তাহলে তা দেয়া হবে। এভাবে অন্যান্য ফরয ইবাদতগুলোর ব্যাপারেও করা হবে। ৩। নবী স. আরো বলেন ৪ “যে ব্যক্তি সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আল্লাহর বান্দা ও তীর নবী, যা তিনি মারয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তার আদেশ এবং জাহান্নাম ও জান্নাত সত্য, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ।৪১ ৪। নবী স. বলেন, যে ব্যক্তি আন্তরিক নিষ্ঠা সহকারে লা-ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষের মধ্য থেকে সে-ই আমার শাফায়াত লাভে ধন্য হবে । ৪২ এ হাদীসগুলো থেকে প্রমাণ হয়, সালাত পরিত্যাগকারী যদি সালাতের ফরয হওয়ায় বিশ্বাস করে তাহলে সালাত না পড়ার ফলে সে কাফের হয়ে যায় না। কারণ কাফের হয়ে গেলে তার জন্য জান্নাতে প্রবেশের লক্ষ নির্ধারিত হতে পারে না। সে মাগফিরাত ও শাফায়াত লাভ করতে পারে না এবং জাহান্নামে চিরকাল ইসলামী আইন ও বিচার ৯৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।