আল্লাহর প্রতি ঈমান ও তার আনুগত্য ছাড়া মানুষ এই উন্নত মর্যাদায় পৌছাতে পারে না। ইতোপূর্বে আমরা এ বিষয়ে আলোচনা করেছি যে, ঈমানই হচ্ছে আসল যার ভিত্তিতে দুনিয়ায় ও আখেরাতের জীবনে মানুষের প্রয়োজনে আনুগত্য প্রতিষ্ঠিত হয়। সামনের দিকে আমরা ইবাদতের চারটি বুনিয়াদের প্রতিও সংক্ষেপে ইঙ্গিত করবো অর্থাৎ সালাত, যাকাত, সওম ও হজ্জ। | প্রথম বুনিয়াদ সালাত সালাত একটি ইবাদত। প্রত্যেক নবীর শরীয়তে এই ইবাদতটি অন্তর্ভুক্ত হয়েছে। এটি অন্তরে ঈমানের আলোকে শক্তিশালী করে এবং রাশিকৃত অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ময়লা আবর্জনা থেকে মানুষকে রক্ষা করে । নির্ধারিত সময়ে শরীয়তের কাজ্কিত গুণাবলী সহকারে ইবাদত করার কারণে অশ্লীল ও অসৎ কাজ থেকে মানুষ দূরে থাকতে সক্ষম হয়। কুরআন মাজীদে আল্লাহ এ ব্যাপারে বলেছেন ঃ . ১৫১13 ০৮০৯৭ ০০ ০৫৯০ ৪১০৭। 9] “অবশ্যই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে ।”৩৮ সালাত ইসলামের শ্রেষ্ঠতম এঁতিহ্য ৷ জামায়াতের সাথে সালাত পড়ার মাধ্যমে এ এতিহ্য প্রতিষ্ঠিত হয়। এটি ইসলামের প্রথম স্তন্ত।' এটি দীনের স্তন্তু। যে একে কায়েম করেছে সে দীনকেও কায়েম করেছে এবং যে একে ধ্বংস করেছে সে দীনকে ধ্বংস করেছে। কুরআন ও হাদীসে এর অনেক ফযীলত বর্ণনা করা হয়েছে। তবে ঈমানের পরেই সালাতের কথা এসেছে এটিই এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব জন্য যথেষ্ট । আর বিনীতগণ ছাড়া সবার জন্য এটি যথার্থই কঠিন। সালাতের বিভিন্ন রুকন, শর্ত, কারণ ও নিষিদ্ধ কাজও আছে। যে ব্যক্তি সঠিকভাবে ও পূর্ণতা সহকারে সালাত পড়তে চায় তার জন্য এগুলো জানা অত্যন্ত জরুরি। দীনের হেফাযতের ক্ষেত্রে সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ উপকরণ এ কারণে যে ব্যক্তি জেনে বুঝে সালাত পরিত্যাগ করে তার ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। প্রথমে দেখতে হবে, সে সালাত পড়া ফরয এ কথা অন্বীকার করে কিনা । যদি সে এর ফরয হওয়া র করে তাহলে তার কাফের হওয়ার ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ নেই। আর যদি সে কুড়েমির কারণে সালাত না পড়ে থাকে, তবে সালাত পড়া ফরয একথা বিশ্বাস করে, যেমন বেশীর ভাগ লোকের অবস্থা, তাহলে এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। প্রথম যুগের পরবর্তীকালের অধিকাংশ ফকীহ, যাদের মধ্যে রয়েছেন ইমাম মালেক ও ইমাম শাফেয়ী, এমত প্রকাশ করেছেন যে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে না তবে ফাসেক অবশ্যই হবে। যদি সে তওবা করে, তাহলে তাকে ক্ষমা করে দেয়া হবে। অন্যথায় বিবাহিত ঘিনাকারীর শাস্তির বিধান তার উপর জারী করে তাকে হত্যা ৯৪ ইসলামী আইন-ও বিচার ///.1090709071.001)
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।