ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

নৃহকে-আর যা আমি অহী করেছি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মুসা ও ঈসাকে এই বলে যে, তোমাদের দীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে মতভেদ করো না ।*৩৩ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন দীন প্রতিষ্ঠিত করার এবং সেই সঙ্গে তার মধ্যে মতভেদ করতে নিষেধ করেছিলেন। এ থেকে এ কথাই প্রমাণ হয় যে, দীনই প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ যদি সবগুলো একই দীন না হয়ে থাকবে তাহলে তাদের মধ্যে পার্থক্য না করতে বলাটা সঠিক হয় কেমন করে? আর যেহেতু আমরা আগের শরীয়তের মধ্যে পার্থক্য ও মতভেদ দেখি শুধুমাত্র শাখা-প্রশাখায় ও খুটিনাটি বিষয়ে, তাই দীন বলতে মূলত দীনের মূলনীতিই বুঝাবে অর্থাৎ যা স্থান-কালের অধীন হয় না। ইমাম কুরতুবী বলেন ঃ এর মানে হচ্ছে-হে মুহাম্মদ ও নৃহ! আমি তোমাদের দীনের বিধান মেনে চলার নির্দেশ দিয়েছি অর্থাৎ দীনের এমন মূলনীতি যার ব্যাপারে শরীয়তের মধ্য কোন মতবিরোধ নেই। এগুলো হচ্ছে ঃ তওহীদ, সালাত, যাকাত, সওম, হজ্জ, অন্তর ও অঙগ-প্রত্যঙ্গের মাধ্যমে অনুষ্ঠিত সৎকাজের সাহায্যে আল্লাহর নৈকট্য লাভ, সত্যবাদিতা, অঙ্গীকার পূরণ, আমানত আদায় ও আত্মীয়দের সাথে স্যবহার, যেকোন অবস্থায়ই হোক না কেন অকৃতজ্ঞ না হওয়া, হত্যা ও ব্যভিচার না করার এবং সৃষ্ট জীবকে কষ্ট না দেয়া ।..... এগুলো সবই একই দীনের শরীয়ত এবং একটি মিল্লাতের অংশ। নবীদের সুন্নাতের মধ্যে এক্ষেত্রে কোন বিরোধ নেই, যদিও তাদের সংখ্যার ব্যাপারে মতভেদ আছে ।৩৪ ঈমানের পরে দ্বিতীয় পর্যায়ে আসে ইবাদতের চারটি বুনিয়াদ। ঈমান ইবাদতের প্রয়োজন মুক্ত নয় । আবার ঈমানের অস্তিত্ব না থাকলে মূলত ইবাদত অনুষ্ঠিত হতে পারে না। যদি তেমন হয় তাহলে সবকিছু বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে এবং এক প্রবল-ঝঞ্চা বিক্ষুব্ধ দিনে বাতাস তা উড়িয়ে নিয়ে যাবে। ইবাদতের এই অস্তিত্ব জগতে মানুষকে তার আসল অবস্থানের কথা স্মরণ করিয়ে দেয়। মানুষের মধ্যে দ্রুত স্বাদ গ্রহণ করার ও নিকটবর্তী লাভের ভাগী হবার প্রবণতা রয়েছে। এর বাইরে যা কিছু আছে তা তাকে স্মরণ করিয়ে দিতে হয়। যখনই তার চেতনা ও জ্ঞান পূর্ণতা লাভ করে এবং সে নিকটবর্তী সাময়িক লাভ ও দূরবর্তী চিরস্থায়ী লাভের মধ্যে পার্থক্য বুঝতে পারে তখনই দূরবর্তী স্থায়ী লাভের জন্য তার আকাজ্কা শক্তিশালী হয়। আর যখনই এমনটি হয় তখনই সে জৈব কামনা থেকে দূরে সরে নির্ধারিত মানবিক মানের উপরে উঠে যায় এবং আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে অনেক উবে অবস্থান করে ৩৫ এই বস্তু জগতে যে ব্যক্তি তার মহান অবস্থান সম্পর্কে সচেতন হতে সক্ষম হয় সে মানবতার উচ্চতর শ্রেণীর সত্য সম্পর্কে তাদের চেয়ে বেশী সচেতন হয় এবং সৃষ্টি জগতের জন্য তাদের চেয়ে বেশী কর্মতৎপর হয়। ৯২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।