ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, তার ইবাদত কর, এটি সরল সোজা পথ ।' ২৯ এখানেও মৌখিক স্বীকৃতিকে ইবাদতের উপরে স্থান দেয়া হয়েছে। হযরত মুহাম্মদ স. সম্পর্কে বলা হয়েছে ঃ 25527527255 2855551 (11 4101 ০৯ ০৯৩৭ .(০৯।০2এ। 9155 2] 91195 “আল্লাহর সাথে অন্য কোন ইলাহ স্থির করা না। যদি কর তাহলে নিন্দিত ও অসহায় হয়ে পড়বে । তোমার রব আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদ্যবহার করতে ।*৩০ এ আয়াতের বক্তব্য সুস্পষ্ট । কারণ আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ না করাটাই যথার্থ তওহীদ ৷ আর আল্লাহ আদেশ দিয়েছেন মানে হচ্ছে, তার ইবাদত করার ক্ষেত্রে কাউকে তার সাথে শরীক না করার নির্দেশ দিয়েছেন ।৩১ কারণ তিনি শরীকানা থেকে মুক্ত। ঈমান ও ইবাদতের মধ্যে এটি একটি ন্যায়ানুগ বিন্যাস। কারণ ইবাদত হচ্ছে বিনত হওয়া এবং নম্রতা ও বিনয়ের চূড়ান্ত পর্যায়ে পৌছে যাওয়া । ইবাদত হচ্ছে, মাবুদের শ্রেষ্ঠতকে নিজের অন্তরের অন্তস্থলে স্থান দিয়ে তাকে প্রাকৃতিক প্রবণতায় পরিণত করা এবং তার নৈকট্যকে এমনভাবে অনুভব করা যেন মনে হবে তাকে একেবাবে সে নিজের সামনেই দেখতে পাচ্ছে। এ জন্য প্রথমে দরকার হচ্ছে মাবুদকে জানা । এর দ্বিতীয় পর্যায়টি হচ্ছে, ঈমানের আলোকে অন্তর ভরে ফেলা এবং নিজের অনুভূতি ও প্রেরণার চা'ইদা অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রহমানুর রহীমের অনুগত করা ।৩২ আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি দীনেরই ইবাদত এসেছে তওহীদের পরেই। এভাবে ইবাদত আল্লাহর প্রতি ঈমানকে পরিপূর্ণ করেছে। তওহীদের ব্যাপারে সমস্ত নবী ও রসূলগণ যেমন একই নীতির অনুসারী তেমনি তাদের ইবাদতের মূলনীতিও একই। কারণ আল্লাহর একত্বে বিশ্বাস ও তার ইবাদত দুটো পৃথক জিনিস নয়, যদিও পরিবেশের প্রেক্ষিতে ইবাদত পালনের রীতির মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। নবী ও রসূলগণের তওহীদ ও ইবাদতের ক্ষেত্রে একই মূলনীতি অনুসরণের উল্লেখ করে আল্লাহ বলেন £ 0০005 এ] ০০ 90015554452 150 855 49155 9555 89 5211৬৯2৪101 ৮০০৩ শি ১০১1১ ০ “তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দীন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি ইসলামী আইন ও বিচার ৯১ ///.109070790791.001)

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।