ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

এটিই প্রচলিত রীতি । দীন প্রতিষ্ঠা, তাকে পূর্ণতা দান ও সংরক্ষিত করার জন্য এটি একটি বুনিয়াদী কাজ হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে মানুষের গোপন ও প্রকাশ্য উভয় কাজকেই শামিল করা হয় । মহান ও পাক-পবিত্র আল্লাহর অস্তিত্বের স্বীকৃতির সাথে এগুলো জড়িত। তিনি মানুষ ও বিশ্ব জাহানের শ্রষ্টা। আল্লাহর অস্তিত্বের এই স্বীকৃতি হচ্ছে গোপন বিনয় ও নম্রতা। আর ইবাদত হচ্ছে প্রকাশ্য বিনয় ও নম্রতা এবং অন্তরের স্বীকৃতির পরই এটি সম্ভব হয়। অন্যদিকে এই প্রকাশ্য বিনয় ও নমুতা বিশ্বাসকে নির্জলা চিন্তার স্তর থেকে অন্তরের অন্তস্থুলে স্থানান্তরিত করে। এর ফলে অনুভূতি ও চেতনার জগতে সে প্রবেশ করে এবং বিশ্বাস অন্তরকে উত্তাপ ও আলো সরবরাহ করে তার পরিচালক শক্তিতে পরিণত হয়। এক ব্যক্তি বুদ্ধিবৃত্তিকভাবে আল্লাহর অস্তিত্ব জানে এবং চিন্তাগততাবে তীর প্রতি সন্তুষ্ট থাকে আর অন্য এক ব্যক্তি তার ওজ্জবল্য ও নিয়ন্ত্রণ অনুভব ও উপলব্ধি করে, তাকে প্রকাশ্যে ও গোপনে জানে এবং তার সাথে নির্দিষ্ট সাক্ষাত ও তার সামনে জবাবদিহির কথা মনে মনে কল্পনা করে। এই উভয় ব্যক্তির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এটি হচ্ছে অনুভব ও চেতনার অবস্থা । এই চেতনা বিশ্বাসের কাণ্ঠখন্ডকে জ্বালিয়ে তাকে খাদ্য পরিবেশন করে এবং নিজেও তার সাহায্যে খাদ্য গ্রহণ করে, তাকে জীবিত রাখে এবং নিজেও তার সাহায্যে জীবিত হয়। এ থেকে আমরা কুরআনে রসূলগণের অবস্থা ও তাদের রিসালাতের উৎস অনুসন্ধান করার পথের সন্ধান পাই। যদি আমরা এ ব্যাপারে পুংখানুপুংখ অনুসন্ধান করি তাহলে ঈমান ও তওহীদের বিষয়কে আমরা সব সময় ইবাদতের অগ্ে দেখতে পাই। অন্য কথায় ঈমান ও তওহীদ সম্পর্কিত বিধান প্রকাশ্য ইবাদতের বিধানের অগ্রবর্তী । এক্ষেত্রে আমরা মূসা আ.-এর দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি। আল্লাহ তাকে প্রথম যখন নবী হিসেবে মনোনীত করেন তখন বলেন £ (31014104001: চিএ, ১৪ ১] 8০ 1151 ১০৪ “এবং আমি তোমাকে মনোনীত করেছি, কাজেই যে অহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগ সহকারে শোন। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন ইলাহ নেই। কাজেই আমার ইবাদত কর এবং আমার স্বরণার্থে সালাত কায়েম করো 1৮ তওহীদকে ইবাদতের অগ্রবর্তী করা হয়েছে। কারণ তওহীদ হচ্ছে মূল ও আসল এবং তওহীদ ছাড়া ইবাদত কায়েম হয় না। মহান আল্লাহ ঈসা আ. সম্পর্কে বলেন £ ০৮৩৪৮ 4 পু ৮০ ৮৪০৩ ও ঠিক ত ৫ পু ০ 1 ৪৮০১ 1৮০1৯ ১৩৯০০৪৯০৩ 2০441 915 ৯০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।