প্রতিশ্রদ্ত সমস্ত কিছু। আকাশ ও পৃথিবীর রবের শপথ, অবশ্যই তোমাদের বাক-্কুর্তির মতো এ সকলই সত্য ।”২৬ আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের সাহায্যে মানুষ ঈমানে পৌছে যায়। আল্লাহর মহিমাবিত ও পূর্ণতার গুণাবলীতে সে তাকে গুণািত করে। আত্মসমর্পন ও আনুগত্যের মাধ্যমে নিজের অন্তরকে বিনত ও বিন্ঘ্র করে মুমিন ও সত্যবাদীতে পরিণত হয়। কণ্ঠের সাহায্যে সে অহী বাহিত সংবাদের স্বীকৃতি দেয়। তার অঙ্গ-প্রত্যঙ্গুলো আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না এবং তার ছাড়া আর কারো “ইবাদাত করে না। সারকথা হচ্ছে, আল্লাহর প্রতি ঈমানই দীনের মূল বিষয় । আল্লাহর পথ নির্দেশনায় মানুষ সেখানে পৌছে যায়। বুদ্ধির সামনে নানান যুক্তি-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে অহীর সাহায্যে আল্লাহ এ পথনির্দেশ দান করেন। কুরআন তার যুক্তি-প্রমাণ ও নির্দেশের মাধ্যমে বহু পথ দেখায়, যাতে বুদ্ধির অধিকারী প্রত্যেক ব্যক্তি যুক্তির কষ্টিপাথরে বিচার বিশ্লেষণ করে যথার্থ পথের সন্ধান লাভ করতে পারে । এক্ষেত্রে কুরআন বিশ্বের ছোট বড় প্রত্যেকটি অংশের প্রতি ইঙ্গিত করে এবং এ সম্পর্কে বুদ্ধিকে সতর্ক ও সজাগ করে তোলে । তার মধ্যে যুক্তিসিদ্ধ ও ছন্দুমূলক যুক্তি-প্রমাণ পাওয়া যায়। কুরআন মানুষের চিন্তাকে এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত করতে থাকে এবং শেষ পর্যন্ত তার বুদ্ধিবৃত্তিকে পাকড়াও করে মহাসত্যের কাছে নিয়ে যায়। এই মহাসত্য হচ্ছে এই অস্তিত্বের জগতের স্রষ্টা আল্লাহর প্রতি ঈমান। এভাবে যথার্থ ঈমানের মাধ্যমে দীনও অর্জিত হয় । দীনের শ্রেষ্ঠতম কল্যাণ হচ্ছে তা নিজের ব্যাপারে হয় উদারচেতা, নিকৃষ্টতম বিপথগামীকেও সঠিক পথের সন্ধান দিয়ে উপরে উঠায় এবং অধিকতর বাঞ্ছনীয় কল্যাণকে টেনে আনে। নবী কারীম-কে একবার জিজ্ঞেস করা হয়েছিল, কোন কাজটি সবচেয়ে ভাল? জবাব দিয়েছিলেন ঃ আল্লাহর প্রতি ঈমান । এক্ষেত্রে ঈমানকে শ্রেষ্ঠ কর্মরূপে চিহিতি করার মূলে ছিল তার সর্বোত্তম কল্যাণের ধারক হওয়া ও নিজের ও পরিপার্খের মর্যাদাবোধে উজ্জীবিত হয়ে নিকৃষ্টতম অসৎবৃত্তিকে হটিয়ে দেয়ার ক্ষমতা অর্জন করা । এর কল্যাণ দুই প্রকারের ৷ একটি দ্রুত অর্জিত হয় ৷ যেমন ইসলামের বিধান জারী করা এবং ধন, প্রাণ, সহায়-সম্পদ, মর্যাদা ও সন্তান-সন্ভতির নিরাপত্তা লাভ করা । দ্বিতীয়টি বিলম্বে অর্জিত হয়। যেমন জান্নাতে প্রবেশ করা । এবং আন্মাহর সন্তুষ্টি লাভ করা ।২৭ মানুষের ছ্িতীয় অবস্থান ফরয ইবাদত অন্তরে ঈমানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পর মানুষ দ্বিতীয় অবস্থানে চলে আসে । এটি হচ্ছে ইবাদতের পর্যায় । ইবাদত বলা হয় চূড়ান্ত বিনয় ও নভ্রতা সহকারে আনুগত্য করাকে । এ অবস্থায় ইবাদতকারীর জন্য ইবাদত গৃহের প্রয়োজন হয়। ইসলামী আইন ও বিচার ৮৯ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।