বিশ্বের সাথে মানুষের সম্পর্কের দুটো দিক রয়েছে। এর একটি হচ্ছে ঃ লাভ ও কল্যাণের জন্য বিনিয়োগ করা ও কাজে লাগানো । আর দ্বিতীয় দিকটি হচ্ছে ঃ বিশ্ব এবং তার মধ্যে যেসব নিদর্শন আছে সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনা করা । প্রথম দিকটি কুরআনের বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কুরআনে যখনই বিশ্বের কোন একটি অংশের বর্ণনা দেওয়া হয়েছে তখনই সেই সাথে তার মধ্যে মানুষের জন্য কি লাভ ও কল্যাণ নিহিত রয়েছে সে দিকেও ইঙ্গিত করা হয়েছে। যেমন আল্লাহ বলেন ঃ (১০ ০1০11 0১১5০০05450 ০০০) ১218 “মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক । আমিই প্রচুর বারি বর্ষণ করি ।*১৮ আল্লাহ বলেন £ 4০৮১0131741 053 “এটা তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুর ভোগের জন্য ।+১৯ এর আগে বিভিন্ন ফলমূল ও শাকসজির কথা বলা হয়েছে। এ সমস্ত উদ্ভিদজাত খাদ্য মানুষের ও তার পশুর ভোগ্যসামঘ্রী। আল্লাহ বলেন ঃ 25105-5545 55 ই নিস বত এএ১ 0595 3.4 ০৫1141-2010৯5১-১৬৯ ৮: ০০৬ ০৬৯৮৬ ৬৯০০৯ ১০৪০৪। 34০ 41 4546 1১১ 545 “তিনি গৃহপালিত চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, তোমাদের জন্য তাতে শীত নিবারক উপকরণ ও বহু উপকার রয়েছে। এবং তা থেকে তোমরা খাদ্য পেয়ে থাকো । এবং তোমরা যখন গোধুলি লগ্নে তাদেরকে চারণভূমি থেকে গৃহে নিয়ে এসে থাকো এবং প্রভাতে যখন তাদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন তোমরা তার সৌন্দর্য উপভোগ কর। এবং তারা তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর দেশে যেখানে চূড়ান্ত ক্লেশ ছাড়া তোমরা পৌছাতে পারতে না।"২০ চতুষ্পদ জন্তুর সাহায্যে মানুষ যে উপকৃত হয় তার মধ্যে এগুলো ছাড়া কুরআনে আরো বিভিন্ন বস্তু, নদী, বায়ু, মেঘমালা, বৃষ্টি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, রাত দিন ইত্যাদির উপর নিয়ন্ত্রণ লাভ সম্পর্কেও বলা হয়েছে। এভাবে বিশ্বের বিভিন্ন বস্তুকে নিজের কল্যাণে নিয়োগ ও ব্যবহার করার পর্যায়ে মানুষকে পৌছিয়ে দিয়েছে। এ থেকেই মানুষ উপলব্ধি করতে পারে যে, এই বিশ্বে সে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন সত্তা । এর ফলে তার স্রষ্টা তার জন্য এই বিশ্বে বিশেষভাবে যেসব অনুগ্রহের সমাবেশ ঘটিয়েছেন সেদিকে তার দৃষ্টি প্রসারিত হয় এবং সে আল্লাহর প্রতি ঈমান আনার পথে অগ্রসর হয়। ইসলামী আইন ও বিচার ৮৭ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।