ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়া ও আখেরাতের বিধানের জন্য আসলে অন্তরের বিশ্বাস ও কণ্ঠের উচ্চারণকেই নির্ভরযোগ্য বিবেচনা করা হয়। কেবলমাত্র কণ্ঠের উচ্চারণ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। তবে শুধুমাত্র দুনিয়ার অনুশাসনের জন্য কণ্ঠের উচ্চারণ ও মৌখিক স্বীকৃতিকে নির্ভরযোগ্য মনে করা হয় । মুখে জবরদস্তি হা বা না বলানোর মাধ্যমে অন্তরের বিশ্বাসকে প্রভাবিত করা যায় না। বল প্রয়োগ করে বা অন্য কোন ওজর দেখিয়ে ঈমান বাতিল বলে ঘোষণা করা বৈধ নয়। যে কোন অবস্থায় ঈমান পরিবর্তন করলে কুফরী অপরিহার্য হয়ে পড়ে ।২ আল্লাহর প্রতি ঈমানের সাথে কিভাবে সংযোগ স্থাপন করা যায় আল্লাহ মানুষের জন্য দু'টি পথ তৈরি করে দিয়েছেন। তার সাহায্যে সে সৃষ্টির তাৎপর্যের সন্ধান লাভ করতে পারে । এর একটি হচ্ছে বুদ্ধিবৃততি। মানুষের মধ্যে আল্লাহ এই বুদ্ধিবৃতি সৃষ্টি করেছেন এবং তাকে একটি বিকাশমান শক্তিতে পরিণত করেছেন। এর সাহায্যে মানুষ ইন্্রিয়গাহ্য যাবতীয় বস্তুর জ্ঞান লাভ করতে পারে। অবশ্য এ বস্তু জগতে এ জ্ঞান মূলত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ এবং সময় ও কালের প্রেক্ষিতে ক্রমপরিবর্তনশীল। বুদ্ধির কল্যাণের হেক্ষাযত অধ্যায়ে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দ্বিতীয় পথটি হচ্ছে £ আল্লাহ মানুষকে অদৃশ্য জগত এবং এই দৃশ্য জগতের যা কিছুর সন্ধান লাভ তার বুদ্ধি একা করতে অক্ষম তা জানার ব্যবস্থা করেছেন। আসলে এ জগতের প্রকৃতি আলাদা । মানুষকে এ জগত সম্পর্কে একেবারে অজ্ঞ ও গাফেল রাখতে তিনি চান না। কারণ মানুয় একটি দায়িত্বশীল জীব। দলিল- প্রমাণের ভিত্তিতে তাকে তার দায়িতৃ পালনের ব্যাপারে জবাবদিহি করতে হবে। এ পথ দিয়ে মানুষের সম্পর্ক স্থাপিত হয় অদৃশ্য জগতের সাথে এবং মহা সত্যের ছার তার সামনে উন্মুক্ত হয়ে যায়। এই মহা সত্য হচ্ছে আল্লাহ সম্পর্কে সত্য জ্ঞান। এই পথটি হচ্ছে নবী ও রসূলগণের মাধ্যমে অহীর জ্ঞান লাভ ।৩ বুদ্ধি যেখানে অদৃশ্য জগত এবং দৃশ্য জগতের অনেক কিছুর সন্ধান লাভ করতে পারে না সেখানে তার অহীর উপর নির্ভর করা অপরিহার্য হয়ে পড়ে । এর সাহায্যে মানুষ অদৃশ্য জগতের সত্যের সন্ধান পায়, বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করতে পারে এবং গভীর চিন্তা ও অনুশীলনের মাধ্যমে তার স্রষ্টার কাছে পৌছে যেতে সক্ষম হয়। এ প্রসঙ্গে আমরা কুরআনের কিছু আয়াত উপস্থাপন করবো । এ আয়াতগুলো মানুষের বুদ্ধিবৃত্তিকে গভীর চিন্তা ও অনুশীলনের দিকে ধাবিত করে এবং তাকে ইহকালীন ও পরকালীন জীবনে পথের সন্ধান দেয়। ৮০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।