ইসলামী আইন ও বিচার অক্টোবর-ডিসেম্বর ২০০৮ বর্ষ ৪, সংখ্যা ১৬, পৃষ্ঠা ৪ ৭৯-১০৬ দীনের কল্যাণের হেফাযত কিভাবে সব ড. ইউসুফ হামেদ আল আলেম সমস্ত কল্যাণের উর্ধে দীনের কল্যাণের স্থান। কারণ ব্যক্তি ও সমষ্টির ইহকালীন ও পরকালীন জীবনে দীনের একান্ত প্রয়োজন। আমরা এই কল্যাণ সংরক্ষণের ইতিবাচক পদ্ধতি আলোচনা করবো । দীনের কল্যাণ বিভিন্ন প্রকার । এর মধ্যে এক ধরনের কল্যাণ হলো অত্যাবশ্যকীয় ও অপরিহার্য । অন্যান্য কল্যাণের সাথে তার মৌলিক সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে এমন একটি পর্যায় যে পর্যায়ে একটি মহা- সত্যের অস্তিত্বের স্বীকৃতি পাওয়া যায়। এ পর্যায়টি হচ্ছে, আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান। এর মধ্যে আর এক ধরনের কল্যাণ হলো প্রয়োজনীয় পর্যায়ের । এগুলো হচ্ছে, চূড়ান্ত নির্দেশের ভিত্তিতে ইবাদাত ও আমল । এ পর্যায়টি অখণ্ড লক্ষ্যাভিসারী ঈমানের অনুসারী । যেমন সালাত, যাকাত, সওম ও হজ্জ। এর মধ্যে তৃতীয় এক ধরনের কল্যাণ হলো, যা ঈমানকে সুসজ্জিত ও অলং করে। এগুলো হচ্ছে, নফল পর্যায়ের সৎ ও ভাল কাজ এবং এমন সব কাজ যেগুলো চূড়ান্ত ও ফরয পর্যায়ের নয়। এগুলো দ্বিতীয় পর্যায়ের পরে আসে এবং তাকে পূর্ণতা দান করে। যেমন নফল সালাত, নফল সাদকাহ, নফল সওম ও নফল হজ্জ।১ এদের প্রত্যেকটির নিম্ন পর্যায় উচ্চ পর্যায়কে পূর্ণতা দান করে। যে মূল ভিত্তির উপর তা প্রতিষ্ঠিত থাকে তা হচ্ছে, আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান। কাজেই এখান থেকেই আমাদের আলোচনা শুরু করবো। এক. আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে আদেশ এসেছে সমস্ত দায়িত্শীলদের জন্য । আল্লাহর কাছ থেকে ছাড়পত্র না ঝেঝপলে কোন আমল নির্ভরযোগ্য হয় না। ছাড়া এর আর দ্বিতীয় কোন ভিত্তি নেই। মহাসত্যের অনুসন্ধানে বুদ্ধিকে পথ দেখাবার জন্য কুরআনুল কারীমে বহুবিধ পথের অবতারণা করা হয়েছে । এই সমস্ত পথের মধ্যে ভারসাম্যপূর্ণ বুদ্ধি ও প্রকৃতির অধিকারী মানুষের যুক্তি ও প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সত্যিকার ঈমান এ পথের সাথে নিজেকে সংযুক্ত করেছে। ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।