আলোকে বাধ্যতামূলক হওয়া উচিত। তবে এমনভাবে এ দানের ব্যবস্থা করতে হবে যাতে মধ্যপ্রাচ্যের “বাধ্যতামূলক অসিয়ত' কিংবা বাংলাদেশের 'প্রতিনিধিত্ নীতি'র মতো কুরআন-হাদীস লংঘনের কোন অবস্থা সৃষ্টি-না হয়। এ উদ্দেশ্যে নিয়লিখিত ১২টি সুত্র প্রয়োগ করা যায়, যেগুলোকে একত্রে বলা যায় “বাধ্যতামূলক দান' পদ্ধতি। ১. এতিম শিশুকে অনুপস্থিত ধরে উপস্থিত উত্তরাধিকারীদের সাধারণ নিয়মে সম্পত্তি প্রদান করতে হবে। ২. উত্তরাধিকারীরা প্রত্যেকে যত অংশ পায় তার তত অংশসমূহের যোগফল বের করতে হবে। ৩. উক্ত যোগফল পরিমাণ সম্পত্তি এতিম শিশুকে দান করতে হবে। এতে করে দানের অংশে প্রত্যেক উত্তরাধিকারীর অংশ গ্রহণ করা হবে। ৪. দানকৃত সম্পত্তির অংশ যদি উপস্থিত উত্তরাধিকারীদের সর্বনিয় অংশ প্রাপ্তজনের সমান হয় তাহলে এভাবেই বন্টিত হয়ে যাবে, কিন্তু যদি তা" সর্বনিয় অংশ প্রাপ্ত জনের অংশের চেয়ে বেশী হয় তাহলে তার সর্বনিম্ন অংশ এতিম শিশুকে প্রদান করে বাকি অংশ উপস্থিত উত্তরাধিকারীদের অংশের সাথে মিলাতে হবে; সবশেষে সাধারণ নিয়মে তাদের মধ্যে বন্টন হবে। ৫. সাধারণ হোনাফী) নিয়মে যেখানে এতিম শিশু সম্পত্তি গায় সেখানে বাধ্যতামূলক দান নীতি" প্রযোজ্য হবে না; যেখানে সে বঞ্চিত হয় সেখানেই এটি প্রযোজ্য হবে। ৬. ছেলের সন্তানাদি মেয়ের সন্তানাদির দ্বিগুণ পাবে (তসিব নীতিতে); এভাবে পাবার পর তাদের ভাই-বোনদের মধ্যে আবার তসিব হবে। ৭. প্রপজিটাস কোন অসিয়ত করে থাকলে তা প্রদানের পর সম্পত্তির বন্টন হবে। ৮. বাধ্যতামূলক দান নীতি এতিম পোতা-পোতিন, নাতি-নাতিন যত নীচে হোক সবার জন্য প্রযোজ্য হবে, যদি তার পিতা/মাতা প্রপজিটাসের আগেই মারা গিয়ে থাকেন। এতিম প্রপোতা, প্রপোতিন, প্রনাতি-প্রনাতিন তার পিতা- মা যা পেত তা' পাবে। তারা সকলে সমান পাবে এবং পোতা-পোতিন ও নাতি-নাতিনের প্রতিনিধিত্ব করবে। ৯, ক. উপস্থিত উত্তরাধিকারী যদি দু'প্রকার হয়, (1) কুরআনী অংশীদার বা অবশিষ্টভোগী এবং (11) এতিম শিশু যে কিনা অবশিষ্টভোগী নয়, তাহলে প্রথমে এতিম শিশুর অংশ দিয়ে দিতে হবে; অতঃপর বাকি অংশ উপস্থিত উত্তরাধিকারীদের দিতে হবে যার মধ্য থেকে (১-৮ নম্বর নিয়মে) দানের অংশ হিসেব করতে হবে। খ. উপস্থিত উত্তরাধিকারী যদি দু'প্রকার হয়, (1) অবশিষ্টভোগী এবং (11) এতিম শিশু, যে অবশিষ্টভোগী; তাহলে তার স্থানে তার বোনকে (টিযা)816 ০00160)8) হিসেব করে প্রথমে তার অংশ দিতে হবে; অতঃপর বাকি অংশ উপস্থিত উত্তরাধিকারীদের দিতে হবে; যার মধ্য থেকে (১-৮ নম্বর নিয়মে) দানের অংশ হিসেব করে তার ঘিগুণ এতিম শিশুকে দিতে হবে। ৭২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।