প্রপজিটাসের ছেলেকে জীবিত ধরার দরুন ছেলে দ্বারা বোন সম্পূর্ণ বঞ্চিত হয় এবং পোতিন ২/৬ অংশ পায়। শুধু তাই নয়, একাধিক কন্যা থাকার দরুন যার পাওয়ার কথা নয় সেই' পোতিন এখানে সম্পত্তির অংশ পাচ্ছে অথচ যার পাওয়ার কথা সেই বোন সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় ইসলামী আইনের লংঘন ছাড়া আর কিছুই নয়। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয় যে, মধ্যপ্রাচ্যের বাধ্যতামূলক অসিয়ত তথা আবু যাহরা পদ্ধতি এবং বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা তথা 'প্রতিনিধিত্ব নীতি কুরআন-হাদীসের সাথে সামঞ্স্যপূর্ণ নয় বরং সাংঘর্ষিক। যতদিন এ দু'টো নিয়ম প্রচলিত থাকবে ততদিন এতিম শিশুকে সম্পত্তির উত্তরাধিকার প্রদানের নামে কুরআনের লংঘন হতে থাকবে, যেটি অবাঞ্চিত। অপরদিকে এতিম শিশুকে অসহায়ত্ব থেকে রক্ষাকল্লে তার জন্য প্রপজিটাসের পক্ষ থেকে তথা তার ত্যক্ত সম্পত্তি থেকে তাকে কিছু প্রদান করার বিষয়টিও প্রাসঙ্গিক। এদু'টো উদ্দেশ্যের সমন্বয় করা প্রয়োজন তথা এমন একটি সমাধান প্রয়োজন যেখানে (ক) কুরআন-হাদীসের কোন প্রকার ব্যত্যয় ঘটবে না, এবং (খ) এতিম শিশুকে প্রপজিটাসের সম্পত্তি থেকে কিছু অংশ প্রদান করা যাবে। ৭. এতিম শিশুর উত্তরাধিকার বিষয়ক সমস্যার সমাধানে একটি প্রচেষ্টা পবিত্র কুরআনের সূরা নাহলের ৯০ নম্বর আয়াত (১৬:৯০) আল্লাহ্ পাক বলেছেন, “আল্লাহ নির্দেশ দেন ন্যায়, সদাচরণ ও স্বজনদের দান করতে এবং নিষেধ করেন তিনি পাপাচার, অন্যায় ও ধৃষ্টতা হতে, তিনি উপদেশ দান করেন তোমাদের শিক্ষার জন্য ।' এই আয়াতের মধ্যে বর্তমান সমস্যার একটি সমাধানের আলোক বর্তিকা দেখা যায়। সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে আল্লাহ্ স্পষ্টতই আদেশ দেন নিকট আত্তীয়-স্বজনকে দান করতে । অতএব স্বজনদের প্রতি দান করাটা কোন মুসলমানের এচ্ছিক কোন বিষয় নয়, বরং বাধ্যতামূলক। আত্বীয়-স্বজনদের মধ্যে এতিম শিশু অপেক্ষা তথা পোতা-পোতিন ও নাতি-নাতিন ছাড়া এমন আর কে প্রপজিটাসের নিকটবর্তী আছে যাকে উত্তরাধিকার থেকে লাওয়ারিস অবস্থায় তিনি দেখেন? আর কেউ নেই বলে দেখা যায়। এসব লাওয়ারিস নিকটাত্ীয়ের জন্য প্রপজিটাসের এক ধরনের দায় থাকে নি:সন্দেহে । কারণ তিনি বেঁচে থাকলে এদের দেখা- শোনা অবশ্যই করতেন। তার ত্যক্ত সম্পত্তি থেকে এদেরকে দান করাটা প্রপজিটাসের একটি নৈতিক কর্তব্য হিসেবেও গণ্য হতে পারে। প্রপজিটাসের ত্যক্ত বন্টনযোগ্য সম্পত্তি থেকে যদি বাধ্যতামূলক দান হিসেবে কিছু সম্পত্তি তার একান্ত আপনজন, এতিম পোতা-পোতিন ও নাতি-নাতিনের বরাবর প্রদান করার ব্যবস্থা করা হয় তাহলে তা' সূরা নাহালের ৯০ নম্বর আয়াতের সাথে সামশ্রস্যপূর্ণ হয়। বন্ততঃ যে পোতা-পোতিন/নাতি-নাতিন, তাদের বাপ/মা প্রপজিটাসের আগেই মৃত্যুবরণ করেছে বলে, লাওয়ারিস হয় তার প্রতি প্রপজিটাসের সম্পত্তি থেকে দান করা অন্র আয়াতের ইসলামী আইন ও বিচার ৭১ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।