ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

তাহলে একটু শক্তভাবে বলা যেতে পারে, সকল জীবিত উত্তরাধিকারীকে মৃত ধরে সকল সম্পত্তি এতিম শিশুকেই দেয়া কি সঙ্গত হবে? অবশ্য এতিম শিশুকে সহায়তা করার মহৎ উদ্দেশ্যটি এই শক্ত কথা দ্বারা উড়িয়ে দেয়া হচ্ছে না। প্রকৃত প্রস্তাবে ১৯৬১ 'র আইনের ৪ ধারার অধীনে এতিম শিশুকে প্রপজিটাসের সম্পত্তি দিতে চাইলে তা” হওয়া উচিত জীবিত আইনগত উত্তরাধিকারীদের প্রত্যেকের চাইতে কম, কিংবা বড়জোর যে সবচে' কম পায় তার অংশের সমান। (1৮) “আবু যাহরা পদ্ধতি' এবং 'প্রতিনিধিতৃ্‌ নীতি', দু'টিতেই মুসলিম উত্তরাধিকার আইনের একটি খুব গুরুতৃপূর্ণ নিয়মকে লংঘন করা হয়েছে। সেটি হলো, “নিকটবর্তীজন দূরবর্তী জনকে বঞ্চিত করে' (15991 1. 090166 6/:0101099 (16 17016 1911016)। যেখানে সাথে পোতা, পোতিন, নাতী ও নাতিন থাকে সেখানে উভয় নিয়মেই পুত্রের উপস্থিতিতে এই চার প্রকার উত্তরাধিকার হিসেবে এতীম শিশু উত্তরাধিকার সম্পত্তি পায়, যদিও শরীয়া আইনে তারা পায় না। তাহলে 1681ণা ঢা, 09516 6০101069 (116 [1016 1611006 নিয়মের কার্যকারিতা কোথায় থাকে? বরং যতদিন “আবু যাহরা পদ্ধতি, ও 'প্রতিনিধিভ্‌ নীতি' বহাল থাকছে ততদিন উল্টোভাবে বলতে হচ্ছে 'নিকটজন দূরের জনকে বঞ্চিত করে না?) কিংবা “দূরের জন নিকটজনকে বঞ্চিত করে', অন্ততঃ উপরের (11) নম্বর পর্যালোচনায় দেখা যায় যে, আপন বোন প্রপজিটাসের পোতিন অপেক্ষা ১/৯ অংশ কম সম্পত্তি পায়। (৬) বাংলাদেশের 'প্রতিনিধিতু নীতি' অনুযায়ী এতিম শিশুকে উত্তরাধিকার প্রদান করার একটি নেতিবাচক ফল হলো এই যে, সে তার বাপ/ মায়ের প্রতিনিধিতব করার মাধ্যমে জীবিত কুরআনী উত্তরাধিকারীদের প্রাপ্য অংশকে প্রভাবিত করে, কখনও অংশ কমিয়ে দেয়, কখনও তাদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে। এর মাধ্যমে খোদ কুরআন শরীফে প্রদত্ত অংশের হেরফের হয়; অন্যকথায় বলা যায়, পবিত্র কুরআন শরীফের স্পষ্ট লংঘন হয়। যেখানে ৪ কন্যা ও পোতিন থাকে সেখানে কুরআন অনুযায়ী ৪ কন্যা ২/৩ (৪/৬) পায় এবং একাধিক কন্যা থাকার দরুন পোতিন বঞ্চিত হয় বলে “রদ' নীতি অনুযায়ী বাকি ১/৩ অংশ আবার ৪ কন্যার নিকট ফিরে যায়। কিন্ত প্রতিনিধিত্ব নীতি তথা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা মোতাবেক পোতিনকে তার বাপ (প্রপজিটাসের ছেলে) হিসেবে ধরার দরুন ৪ কন্যা ছেলের সাথে অবশিষ্টভোগীতে পরিণত হয় এবং সে মোতাবেক ৪ কন্যা ৪/৬ এবং পোতিন ২/৬ অংশ পায়। এখানে ৪ কন্যার অংশ প্রভাবিত হয় তথা কুরআনী অংশীদারদের অংশ কমে যায়। এতে করেও কুরআন লংঘিত হয়। ৪ কন্যা ও পোতিনের সাথে যদি আপন পূর্ণ বোনও থাকে তাহলে কুরআন-হাদীস তথা শরীয়া আইন অনুযায়ী ৪ কন্যা ৪/৬ পায়, বোন (একাধিক কন্যা বা পোতিন থাকার কারণে) সহগামী অবশিষ্টভোগী হিসেবে ২/৬ পায় এবং একাধিক কন্যা থাকার কারণে পোতিন বঞ্চিত হয়। কিন্তু ১৯৬১'র আইন মোতাবেক ৪ কন্যা ৪/৬ পেলেও, পোতিনের বাপ তথা ৭০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।