ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

যেখানে তিনটি শর্ত পূরণ হতে হবে: (ক) অসুখটির জন্যই প্রপজিটাসের মৃত্যু হতে হবে, (খ) অসুখটি তার মনে মৃত্যুর আশংকা তৈরী করবে, এবং (গ) মারাত্মক অসুস্থতার কিছু বাহ্যিক লক্ষণ বুঝা যাবে।, এই বিশ্লেষণে দেখা যায়, সূরা বাকারার ১৮০ নম্বর আয়াতে এমন প্রপজিটাসের উপরই অসিয়ত বাধ্যতামূলক করা হয়েছে যে মারজুল মউতে পতিত হয়েছে। সুতরাং অসিয়ত করা সকল মুসলমানের উপরই ফরয বা বাধ্যতামূলক নয়। অতএব, মধ্যপ্রাচ্যের বাধ্যতামূলক অসিয়ত তথা জাবু যাহরা পদ্ধতিতে প্রপজিটাস কর্তৃক এতিম শিশু বরাবর আবশ্যিকভাবে ধরে নেওয়া অসিয়তের বিধান: সূরা বাকারার ১৮০ নম্বর আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং বলা যায়, রেবলমাত্র যে প্রপজিটাস মৃত্যু মুখে পতিত সে প্রপজিটাসের জন্যই অসিয়ত করা বাধ্যতামূলক, 'অন্য. যে কোন বা সকল প্রপজিটাসের জন্য এটি বাধ্যতামূলক নয়। (11) 'বাধ্যতামূলক' অসিয়ত" বা আবু যাহরা পদ্ধতিতে প্রথমেই এতিম শিশুকে সম্পত্তি দিয়ে দেয়া হয়। তাকে দেয়া হয়, তার বাপ/মা বেঁচে থাকলে যা পেত তা' অথবা ১/৩, এ দু'টোর মধ্যে যেটি কম সেঁটি। তারপর যা বাকি থাকে তা' বন্টন করা হয় অন্যান্য উত্তরাধিকারীর মধ্যে। এখানে অন্যান্য, উত্তরাধিকারীর তুলনায় এতিম শিশুকে বেশী গুরুত্ব এবং সম্পত্তি প্রদান করা হয়, ফা সঙ্গত নয়, কারণ যার সম্পত্তি পাবার কথাই নয় তাকে আগে দেয়ার বিধান এ পদ্ধতিতে বিদ্যমান। ৪ কন্যা, বোন ও পোতিনের উপর্যুক্ত সমস্যায় আবু যাহরা পদ্ধতিতে প্রথমে. পোতিনকে ৩/৯ অংশ দেয়া হয়, তারপর অবশিষ্ট ২/৩ অংশের মধ্যে ৪ কন্যাকে ৪/৯ এবং বোনকে ২/৯ অংশ. দেয়া হয়। উপরন্ত, যার কিনা সম্পত্তি মোটেই পাওয়ার কথা ছিল না সেই পোতিন পায় ৩/৯ অথচ বোন পায় তার চেয়ে (৩/৯-২/৯-) ১/৯ পরিমাণ কম অংশ। কাজেই দেখা যায়, এতিম শিশুকে সহায়তা করতে গিয়ে আইনগত উত্তরাধিকারীদের তুলনায় তাকে অনেক বেশী মর্যাদা, গুরুত্ব ও সম্পত্তি প্রদান করা হয়ে যায়। সাধারণ বিবেক এটি গ্রহণ করতে চায় না। এতিম শিশুকে আবু যাহরা পদ্ধতিতে সম্পত্তি প্রদান করতে হলে এমন হওয়া উচিত যে, তার অংশ. জীবিত আইনগত উত্তরাধিকারীদের কারো তুলনায় যেন বেশী না হয়, তার/তাদের অংশ বড়জোর সেই জীবিত উত্তরাধিকারীর অংশের.সমান হতে পারে যে সবচেয়ে কম পায়। (11) বাংলাদেশ ও পাকিস্তানে প্রচলিত “প্রতিনিধিত্ব নীতি' তথা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী প্রপজিটাসের মৃত পুত্র/কন্যাকে জীবিত ধরা হয় এবং তারা জীবিত থাকলে যা পেতে পারতো তা" এতিম শিশুকে তথা তাদের ছেলে/মেয়েকে দেয়া হয়। এটি প্রকৃতি-বিরুদ্ধ একটি চিন্তা ও পদ্ধতি। কারণ মৃতরা কখনোই জীবিত হতে পারে না। বরং যারা বেঁচে আছে তারাই এক সময় মৃত্যুবরণ করবে, এ বিষয়ে নিশ্চয়তা রয়েছে। এতিম শিশুকে সহায়তা করাই যদি একমাত্র উদ্দেশ্য হয় ইসলামী আইন ও বিচার ৬৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।