তাই মুসলিম ফকীহ ও আইনবেত্তাগণ একযোগে প্রাণীর মূর্তি গড়াকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর ফলে গত চৌদ্দশো বছরে মুসলমানদের মধ্যে এ প্রবণতা কোথাও জন্ম নিতে পারেনি। অতি সম্প্রতিকালে বাংলাদেশে একটি অতি ধর্ম বিরোধী গোষ্ঠীর মধ্যে এ প্রবর্ণতা লক্ষ করা যাচ্ছে। তারা ইসলাম ও মুসলিম বৈরিতার চরম পর্যায়ে পৌছে গিয়ে বাংলাদেশে মুসলিম জাতিসত্তার বিনাশে উদ্যোগী হয়েছে। এটা কোনো শিল্পকলা চর্চা নয় বরং মুসলমানদের ঈমানী সত্তাকে আঘাত হানার একটা অপকৌশল। আমরা মনে করি এই ধরনের গোষ্ঠী ও অপশক্তিকে সহায়তা দেয়া কোনো দেশীয় ও জাতীয় সরকারের দায়িত্ব নয়। - আবদুল মান্নান তালিব ///.10907079091.001)
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।