৫. বাংলাদেশের আইন মোতাবেক এতিম শিশুর জন্য সম্পত্তি বন্টন এতিম শিশুর উত্তরাধিকার বিষয়ে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 8 ধারা অনুযায়ী ৪ কন্যা, ১ পূর্ণবোন ও ১ পোতিন উত্তরাধিকার পায় নিয়োক্তভাবে - টেবিল নং: ৩ এখানে শরীয়া আইন" তথা কুরআন-হাদীস মোতাবেক ৪ কন্যা একত্রে ২৩ অংশ পায় এবং তাদের সাথে সহগামী অবশিষ্ট ভোগী হিসেবে পুর্ণবোন পায় ১/৩ অংশ এবং পোতিন একাধিক কন্যা থাকার দরুন তথা ৪ কন্যা থাকার দরুন বঞ্চিত হয়। কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা মোতাবেক পোতিনের বাপকে জীবিত ধরার ফলে পূর্ণবোন বঞ্চিত হয় এবং ৪ কন্যা, ছেলেকে জীবিত ধরার কারণে ছেলের সাথে অবশিষ্ট ভোগীতে পরিণত হয়। ফলে পোতিন পায় ২/৬ আর প্রত্যেক কন্যা ১/৬ হিসেবে ৪ কন্যা পায় ৪/৬ অংশ। ৬. মধ্যপ্রাচ্যের টি এবং বাংলাদেশের 'প্রতিনিধিত্ব নীতি' ইসলামী মূলনীতির আলোকে পর্যালোচনা মধ্যপ্রাচ্যের “বাধ্যতামূলক অসিয়ত' এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব নীতি' কয়েকভাবে ইসলামী-মূলনীতির সরাসরি বিরুদ্ধে চলে গেছে, কখনো শান্দিকভাবে, কখনো ভাবগতভাবে তথা মূলগতভাবে। এই ইসলাম-বিরোধী অবস্থানগুলো নীচে আলোচিত হলো: (1) এতিম শিশুকে সম্পত্তির অংশ প্রদানের জন্য মধ্যপ্রাচ্যের পদ্ধতির নাম “বাধ্যতামূলক অসিয়ত' । কিন্তু অসিয়ত বাধ্যতামূলক হতে পারে কিনা এ প্রশ্নের সমাধানের জন্য পবিত্র কুরআন শরীফের অসিয়ত বিষয়ক বিধান দেখা প্রয়োজন । সূরা বাকারার ১৮০ ও ২৪০ নম্বর আয়াতে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। (ক) সূরা বাকারার ১৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 'তোমাদের জন্য বিধান দেওয়া গেল, কারো মৃত্যুর সময় উপস্থিত হলে যদি সে সম্পদ রেখে যায়, (তার) পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জন্য ন্যায়পরায়ণতার সাথে (প্রচলিত প্রথায়) অসিয়ত করা সংগত; এটি সাবধানীদের কর্তব্য।” (খ) সূরা বাকারার ২৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন তারা যেন স্ত্রীদের ঘর থেকে বের না করে এক বছর ভরণ-পোষণ প্রদানের অসিয়ত করে।' ইসলামী আইন ও বিচার ৬৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।