ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

প্রণীত হয়েছে।৪ বাংলাদেশের আইনটির নাম মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ (নং ৮), ১৯৬১। এই আইনটি যখন প্রণীত হয় তখন বাংলাদেশ ছিল তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ, পূর্ব পাকিস্তান। ২. বিভিন্ন দেশের এতিম শিশুর উত্তরাধিকার আইন উপর্যুক্ত আইনগুলোর বিধান এক ঝলকে দেখা যায় নিয্নোক্তভাবে: (ক) সিরিয়া ও মরক্কো : গোতা, যে শরীয়া আইন অনুযায়ী বঞ্চিত হয় সে, তার বাপ বেঁচে থাকলে যা পেত তা' অথবা বন্টনযোগ্য সম্পত্তির (761 950৪9) ১/৩ অংশ এর মধ্যে যেটি কম সেটি পাবে। পোতিনের জন্য সিরিয়া ও মরকোর আইনে কোন বিধান নেই ।৫ (খ) মিসর ও তিউনিসিয়া: পোতা-পোতিন ও নাতি-নাতিন, যে শরীয়া আইন অনুযায়ী বঞ্চিত হয় সে, তার বাপ/মা বেঁচে থাকলে যা পেত তা অথবা ১/৩ অংশ এর মধ্যে যেটি কম সেটি পাবে মিসরে (তিউনিসিয়াতে নয়) পোতা-পোতিনের ছেলে মেয়ে, যত নিমনগামী হোক, এই বিধানে উত্তরাধিকার পায় ।৬ (গ) পাকিস্তান ও বাংলাদেশ : ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারা মোতাবেক পোতা পোতিন ও নাতি-নাতিন সবাই তাদের আপন আপন পিতা/মাতাকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ বাপ/মা বেঁচে থাকলে যা পেত এবং যে যোগ্যতায় পেত তা" এবং সে যোগ্যতায় প্রপজিটাসের সম্পত্তির উত্তরাধিকার পায়। ৩. এতিম শিশুর উত্তরাধিকার বিষয়ে বিভিন্ন দেশের আইনের প্রকৃতি মধ্যপ্রাচের দেশগুলোর তথা সিরিয়া, মরক্কো, মিসর ও তিউনিসিয়ার আইনগুলোর বিধানকে বলা হয় “বাধ্যতামূলক অসিয়ত'; কারণ সেখানে ৯ অংশের একটি সীমারেখা টেনে দেয়া হয়েছে।৭ কিন্তু পাকিস্তান ও বাংলাদেশে এই সীমারেখা নেই; বরং বাপ/মা বেঁচে থাকলে যতটুকু পেত ততটুকুই এতিম শিশু পেয়ে থাকে। এটিকে বলা হয 'প্রতিনিধিতৃ নীতি'। মধ্যপ্রাচ্যের নিয়মে প্রপজিটাস কোন অসিয়ত না করে মৃত্যুবরণ করলেও এই আইন মোতাবেক ধরে নেয়া হয় যে, তিনি এতিম শিশুকে অসিয়ত করে গেছেন। ৪. মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন মোতাবেক এতিম শিশুর জন্য সম্পত্তির ব্যবস্থা সিরিয়া, মরক্কো, মিশর ও তিউনিসিয়ার প্রচলিত আইনে এতিম শিশুর জন্য সম্পত্তি বন্টনের তিনটি নিয়ম ছিল, কোর্ট পদ্ধতি, মুফতি পদ্ধতি ও আবু যাহরা পদ্ধতি । প্রথম দু'টি বর্তমানে কার্ধকর নেই। আছে আবু যাহরা পদ্ধতি। এটি প্রদান করেন কায়রো বিশ্ববিদ্যালয়ের ৬৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।