ইসলামী আইন ও বিচার অক্লোবর-ডিসেম্বর, ২০০৮ ইং বর্ষ ৪, সংখ্যা ১৬, পৃষ্ঠা £ ৬৩-৭৮ এতিম শিশুর উত্তরাধিকার সমস্যা: ইসলামী আইনের দৃষ্টিতে একটি সমাধান এচেষ্টা * ড. মো. শাহজাহান মন্ডল ** ড. রেবা মন্ডল ১. সূচনা মুসলিম আইনে এতিম শিশুর উত্তরাধিকারের বিষয়টিকে বিংশ শতাব্দীর চল্লিশের দশকে একটি বিতর্কের বিষয়ে পরিণত করা হয়েছে। এরূপ বিতর্কের সৃষ্টি হয় তখনই যখন মৃতব্যক্তির বা প্রপজিটাসের১ ছেলে/মেয়ে থাকার কারণে তারই কোন মৃত ছেলে/মেয়ের সন্তান তার (2101931113) সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়। 'নিকটজন দ্বারা দূরের জন্য বঞ্চিত হয়' নামক নীতির প্রয়োগের জন্য এমনটি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, প্রপজিটাস যদি এক ছেলে এবং এক পোতা/পোতিন কে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করে তাহলে পোতা/পোতিন২ তার চাচার দ্বারা বঞ্চিত হবে, কারণ তিনি মৃতব্যক্তির নিকটতর। কিন্তু উক্ত পোতা পোতিনের বাপ যদি বেঁচে থাকতো তাহলে সে ঠিকই মৃতব্যক্তির আরেক ছেলে হিসেবে উত্তরাধিকার পেতো এবং তার মাধ্যমে তার মৃত্যুর পর তার ছেলে/মেয়ে অর্থাৎ প্রপজিটাসের পোতা-পোতিন সম্পত্তিতে অংশ পেতে পারতো। দেখা যায়, পোতা/পোতিনের ৰাপ বা নাতি/নাতিনের মা প্রপজিটাসের আগে মৃত্যুবরণ করার জন্য তাদের এই অবস্থা। প্রফেসর এ. হাবিবুর রহমান তার “মুসলিম আইন' নামক গ্রন্থে বিষয়টিকে বর্ণনা করেছেন এভাবে- কুরআনের “আইন মোতাবেক তাহাদের জন্য যেন কোন কিছু করিবার নাই। চাচা সমস্ত সম্পত্তি পাইয়া সুখ ভোগ করিয়া যাইবে। আর এইসব ভাতিজা ও ভাতিজী পথে পথে মাংগিয়া কালাতিপাত করিবে। বাস্তব ক্ষেত্রে ইহা শোভনীয় না হইলেও আইন যেন চাচার জন্য এক চোখা হইয়া চলিয়াছে।”৩ পোতা-পোতিন ও নাতি-নাতিনের এই অবস্থা দূর করার উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে আইন প্রণীত হয়েছে। সিরিয়া, মরকো, মিসর, তিউনিসিয়ার মত বাংলাদেশেও এরূপ আইন লেখক £ *সহযোগী অধ্যাপক, আইন ও মুসলিম বিধান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুয়া । **্সহযোগী অধ্যাপক, আইন ও সুসলিম বিধান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কৃ্টিয়া । ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।