দীনের অন্তর্ভুক্ত করা এবং অঙ্গ বলে সাব্যস্ত করা-সওয়াব বা আল্লাহ'র নৈকট্য লাভের উপায় মনে করে এই ধরনের কাজ করা, এর স্বকল্লিত আনুষ্ঠানিক রূপ দিয়ে এর জন্য কিছু মনগড়া শর্ত ও বিধির প্রবর্তন করা এবং শরীয়তসম্মত কোন কাজ বা বিধির মত এটিরও পাবন্দী করা বা এটিকে নিয়মানুবর্তিতার সাথে আমল করে যাওয়ার নামই বিদআত 1৫৪ এক কথায় সুন্নতের বিপরীত হলো বিদআত 1৫৫ অথচ আমরা উল্লেখ করে এসেছি তাকলীদের পক্ষে কুরআন হাদীস এবং মহান সাহাবীগণের ভাষ্যসমূহ, তারপরও কি কোন চক্ষুম্মান বিবেকবান মানুষ তাকলীদকে বিদআত বলতে পারে? মূলত তাকলীদ করা বিদআত নয়। বরং তাকলীদ বর্জন করে স্বীয় রিপু নফস ও প্রবৃত্তির গোলামী করা এবং সেটাকে ইসলাম বলে চালিয়ে দেয়াটাই ভয়ংকর বিদআত । যারা এই বিদআত রোগে আক্রান্ত তারাই নিজেদের অপরাধ ঢাকা দেবার জন্যে সুন্নতের অনুসরণকে বিদআত বলে প্রচার করে বেড়ায়। বাস্তব সত্য হলো, মুজতাহিদ ইজতিহাদ করে মাসাইল উদ্ভাবন করবেন আর মুকাল্লিদ তার তাকলীদ করে সে অনুযায়ী আমল করবে-এটাই সালাফে সালিহীনের মাসলাক। আর এটা বর্জন করে অমুজতাহিদকে মুজতাহিদের মত কুরআন ও সুন্নাহ থেকে সমাধান খুঁজতে বলাটাই বিদআত । শরীয়তে যার কোন ভিত্তি নেই।৫৬ সারকথা হলো, আলোচ্য বিষয়টি খুবই স্পর্শকাতর । তাই কোন অবস্থাতেই যাতে সুযোগ সন্ধানীদের রিপু ও নফস পূজার পথ খুলে না যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ, নফস ও রিপুর কামনা ও অনুসরণ যে মানুষকে ধ্বংসের অতলে নিয়ে ছাড়ে এবং তা যে কুরআন ও সূন্নাহর দৃষ্টিতে অবৈধ ও জঘন্য সে কথা আমরা পূর্বেই বলেছি। আল্লাহ তা'আলা আমাদেরকে সত্য পথে চলার তাওফীক দিন! আমীন! তথ্যসূত্র ১. আল-কালামুল মুফীদ ফী ইসবাতিত-তাকলীদ, মাওলানা সরফরায খান সফদর, ২৯ পৃ. (তা.বি) মাকতাবা-ই-ইলমিয়াহ, সাহারানপুর, ইউপি, ইন্ডিয়া; তাসহীল-ই-আদিল্লাহ-ই কামিলাহ, মূল শাইখুল হিন্দ মাহমুদ হাসান। তাসহীল; মুফতী সাঈদ আহমদ পালনপুরী, প্রকাশকাল; ১৯৯০ ইং, শাইখুলহিন্দ একাডেমী, দারুল উল্ম দেওবন্দ, ইউপি, ভারত, ৭৫ পূ. ২. আল-মুজামুল ওয়াসীত, মুজাম্মাউল-লুগাতিল আরাবিয়্যাহ, কাহিরা কর্তৃক সংকলিত, কুতুবখানা- ই-ছুসায়নিয়া দেওবন্দ, ইউপি, ভারত, ৭৮৪পৃ.। ৩. আল-ওয়াজীয ফী উসৃলিল ফিকহ, ডক্টর আবদুল কারীম যায়দান, পঞ্চম প্রকাশ, ১৯৯৬ ইং, মুআস-সাসাতুর রিসালাহ, বৈরূত,৪১০ পৃ. । ৪। কাওয়াইদুল ফিকহ, মুফতী আমীমুল ইহসান মুজাদেদী র. প্রথম প্রকাশ ১৯৯১ ইং, আশরাফী বুকডিপো, দেওবন্দ, ভারত, ২৩৪ পৃ.। ৫। আল-কালামুল মুফীদ ফী ইসবাতিত-তাকলীদ, মাওলানা, সরফরাযখান সফদর, ৩২ পৃ.। ৬০ ইসলামী আইন ও বিচার ///.1090709071.001)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।