ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

২. হযরত সালিম ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ ইবনে উমরের কাছে মাসআলা জিজ্ঞেস করা হলো ঃ এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কিছু মেয়াদভিত্তিক ঝণী আছে। এমতাবস্থায় পাওনাদার তার পাওনার কিয়দংশ এই শর্তে মাফ করে দিচ্ছে যে, ঝণটা নির্ধারিত মেয়াদের পূর্বেই দিয়ে দিতে হবে। হযরত আবদুল্লাহ ইবন মাসউদ এটাকে অপছন্দ করলেন এবং এই ধরনের লেনদেন করতে নিষেধ করলেন। (মুয়াত্তা মালিক $ পৃ. ২৭৯)। এখানে হযরত আবদুল্লাহ ইব্‌ন যাসউদকে যে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে এ সম্পর্কে স্পষ্ট কোন মারফু হাদীস নেই। তাই উল্লেখিত অভিমতটি ছিল তার ইজতিহাদ ও কিয়াসনির্ভর। অথচ এখানে প্রশ্রকারী তার কাছে প্রমাণ চাইছে না এবং আবদুল্লাহ ইবন উমরও কোন প্রমাণ পেশ করেননি। মাসআলা জিজ্ঞেস করা হলে তিনি মাসআলা বলে দিয়েছেন। এটাই তাকলীদ ।৫২ তাকলীদকে শিরক কিংবা বিদআত বলা অন্যায় তাকলীদ যে আল্লাহ ও রসূলের সা. আনুগত্য ও অনুসরণ করার একটি সরল স্বভাবজাত পথ) অধিকন্তু পবিত্র কুরআন ও হাদীস শরীফের স্পষ্ট ভাষা দ্বারা প্রমাণিত একথা আমরা প্রবন্ধের সূচনাতেই প্রমাণসহ আলোকপাত করেছি। এও বলেছি, তাকলীদ সাহাবায়ে কেরামের রা. যুগ থেকে অদ্যাবধি হকপন্থী আহলুস-সুন্নাত ওয়াল জামাতের আমল আকীদার নিষ্বন্টক পথ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এ মর্মে হযরত শাহ ওয়ালীউল্লাহ র. লিখেন- “উম্মতে মুসলিমা এ মর্মে এক্যবদ্ধ, শরীয়ত জানা ও বুঝার ক্ষেত্রে পূর্বসুরীদের উপর ভরসা করবে। যেমন তাবিঈগণ এ ক্ষেত্রে সাহাবায়ে কেরামের উপর ভরসা করেছেন, তাবি তাবিঈগণ ভরসা করেছেন তাবিঈগণের উপর। অনুরূপভাবে উম্মতের সকল স্তরের আলেমগণই তাদের পূর্সূরীগণের উপর ভরসা করেছেন।৫৩ অর্থাৎ শরীয়তকে বুঝা ও উপলব্ধি করার এটাই স্বভাবজাত প্রক্রিয়া- পরবর্তীগণ পূর্ববরতীগণের প্রতি পূর্ণবিশ্বাস, আস্থা ও ভরসা করবে এবং তাদের বর্ণনা ও ব্যাখ্যার আলোকে ইসলামকে বুঝতে সচেষ্ট হবে। আর বাস্তবে ঘটেছেও তাই। তাকলীদের এই সরল পরিচয় যদি কারও জানা থাকে তাহলে এই কথায় বিভ্রান্ত হবার কোন কারণ নেই যে, তাকলীদ হল শিরক। কেননা, যারা তাকলীদ করেন তারা মূলত আল্লাহ্‌ ও রসূলের-ই অনুসরণ করেন মুজতাহিদ ইমামগণের রাহনুমায়ী ও দিকনির্দেশনার আলোকে। আর যেহেতু কুরআন এবং হাদীসে আল্লাহ ও রসূল সা. উম্মতকে বিজ্ঞ আলেমগণের কাছ থেকে এই পথনির্দেশ গ্রহণ করতে বলেছেন- তাই এই পথনির্দেশ গ্রহণ করাটাও আল্লাহ ও রসূলের আনুগত্য হিসেবেই বিবেচিত ও পরিগণিত হবে-এতে কোন সন্দেহ নেই। তাকলীদকে বিদআত বলাটা অন্যায়! কারণ বিদআত বলা হয়- “যে জিনিস বা কাজ আল্লাহ ও তীর রসূল দীনের অন্তর্ুক্ত করেননি, এর নির্দেশ দেননি সেই ধরনের জিনিস বা কাজকে ইসলামী আইন ও বিচার ৫৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।