স্বাধীন দেশটি কায়েম করেনি । একশো নব্বুই বছর ইংরেজের গোলামী করেছে বলেই তারা নিজেদের সভ্যতা, সংস্কৃতি, এতিহ্য, বিশ্বাস ত্যাগ করেনি । বরং এগুলোর বিকাশ, চর্চা ও পুনরগঠনের জন্যই এই স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্ম দিয়েছে। রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে এটাই সত্য । এটাই বাস্তবতা, এটাকে অস্বীকার করা মানে এর জাতিসত্তাকে একটা দীর্ঘমেয়াদী সংঘাতে লিপ্ত করা। এর স্বাধীন সত্তাকে বিপন্ন ও বিপদগ্রস্ত করা। এই সঙ্গে আর একটা সত্য হলো, ইংরেজের উদ্দেশ্যমূলর শিক্ষা ব্যবস্থা এদেশের মুসলমানদের অনেক উপকার করার সাথে সাথে একটা বড় রকমের ক্ষতি করেছে এই যে তাদের ঈমানী দুর্বলতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে এমন এক গোষ্ঠীর জন্ম দিয়েছে যারা ইসলামী মূল্যবোধ ও এঁতিহ্যকে হেয় প্রতিপন্ন করার মধ্যে সফলতার সন্ধান করে। ইসলাম প্রথম থেকেই জ্ঞান চর্চাকে কেবল উৎসাহিতই নয় বরং তার পৃষ্ঠপোষকতা করে আসছে। কিন্তু এই গোষ্ঠীটি জ্ঞান চর্চার ইসলামী ধারার অনুসরণ না করে এবং তার সমৃদ্ধির প্রচেষ্টা না চালিয়ে এমন পথ অবলম্বন করেছে যার ফলে মুসলমানরা জাতিগতভাবে পঙ্গুত্ব বরণ করে। এর একটা দৃষ্টান্ত হলো, ভাক্ষর্ষের নামে মূর্তিগড়ার প্রবণতা । বিশেষ করে এ গোষ্ঠীটির উদ্যোগে গত তিরিশ পয়তিরিশ বছর থেকে এ প্রবণতা অনেক বেড়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে কোথাও শিল্প কলার এবং কোথাও জাতীয় স্মৃতির নিদর্শন স্বরূপ বিভিন্ন প্রকার মানুষের মূর্তি স্থাপন করা হচ্ছে। যেগুলো কুরআন ও হাদীসের বিধান ও ভাবধারার সুস্পষ্ট লংঘন এবং মুসলিম এঁতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী । নিছক সৌন্দর্য চর্চার উদ্দেশ্যে প্রাণীও মূর্তিগড়া হলেও আসলে তার প্রতি শ্রদ্ধা ও মর্যাদার ভাব জেগে ওঠা মোটেই অস্বাভাবিক নয়। কালক্রমে এই শ্রদ্ধা ও মর্ধাদার ভাব থেকে পূজার প্রবণতা সৃষ্টি হয়। আর ইসলাম এক আল্লাহ ছাড়া আর কারোর পুজা, উপাসনা, আরাধনা, বন্দনা ও ইবাদত করার কোনো অনুমতি দেয়নি। এটা সবচেয়ে বড় অপরাধ ও পাপ। সমস্ত অপরাধের ক্ষমা আছে কিন্ত এ অপরাধের কোনো ক্ষমা নেই বলে আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন। | ///.10907079071.001)
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.