ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

এই হাদীস স্পষ্টভাবে সাক্ষ্য দেয় যে, দীনী বিষয়ে যে যত বড় বিজ্ঞ তার অনুসরণ করা শুধু বৈধ-ই নয় বরং আল্লাহ ও রসূলের দৃষ্টিতে ছন্দনীয়। এমন কি এই বৈধতার প্রশ্নে যারা তাকলীদ করেন না, কথিত আহলে হাদীস এবং গায়রে মুকাল্িদীন সম্প্রদায়ও তর্ক করেন না।৫০ তাই আমরা এ বিষয়ে প্রমাণের ফিরিস্তি আর দীর্ঘ করছি না। সাহাবা ও পরবর্তী যুগে তাকলীদ উল্লেখিত আলোচনার দ্বারা একথা স্পষ্ট হয়ে উঠেছে, তাকলীদ কুরআন-সুন্নাহ সমর্থিত অতীব প্রয়োজনীয় একটি বিষয়। রসূলে করীম সা. সাহাবায়ে কেরাম রা.-কে এ মর্মে আদেশ করে গেছেন, বিধায় বিষয়টি সাহাবায়ে কেরাম রা.-এর কাছেও কোন অপরিচিত কিংবা অস্পষ্ট ছিল না।.বরং সাহাবায়ে কেরামের যুগেই তাকলীদের উপর ব্যাপকভাবে আমল হতো। যে সকল সাহাবী ইলম হাসিলের জন্য পর্যাপ্ত সময় দিতে পারতেন না কিংবা বিশেষ কোন মাসআলার ক্ষেত্রে ইজতিহাদের আলোকে সমাধান পর্যন্ত পৌছতে অক্ষম হতেন না সেক্ষেত্রে তীরা ফকীহ সাহাবীগণের কাছে মাসআলা জিজ্ঞেস করে সে মতে আমল করতেন। এবং তাদের মধ্যে মুতলাক তাকলীদ এবং শাখসী তাকলীদ-উভয় প্রকারের তাকলীদের-ই প্রচলন ছিল। সবিশেষ মুতলাক তাকলীদ এত ব্যাপকভাবে প্রচলিত ছিল।৫১ এখানে আমরা কয়েকটি উপমা দিচ্ছি- ১. সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন ৫ একবার হযরত উমর রা. 'জাবিয়াহ' নামক স্থানে বক্তৃতা করলেন £ যে ব্যক্তি কুরআনে কারীম সম্পর্কে কিছু জানতে চায় সে যেন উবাই ইবনে কা'ব-এর কাছে যায়; যে ব্যক্তি মীরাছ ও ফারাইয সম্পর্কে কিছু জানতে চায় সে যেন যায়োদ ইবনে ছাবিতের কাছে যায়; যে ব্যক্তি ফিকহ সম্পর্কে জানতে চায় সে যেন মুআয ইবনে জাবালের কাছে যায়; আর যে ব্যক্তি কোন সম্পদ প্রার্থী হয় সে যেন আমার কাছে আসে। কারণ, আল্লাহ তা'আলা আমাকে সম্পদের অভিভাবক এবং বন্টনকারী বানিয়েছেন। এই বক্তৃতায় হযরত উমর রা. অত্যন্ত সরলভাবে বলে দিয়েছেন, তাফসীর ফারাইয কিংবা ফিকহ সম্পর্কে জানতে হলে উল্লেখিত বিশিষ্ট আলেম সাহাবীগণের কাছে যেতে হবে। কারণ, এটা বলার অপেক্ষা রাখে না, সকলেই দলীল প্রমাণ বুঝতে পারে না। তাই হযরত উমর রা.. এর বক্তব্যের অর্থ হলো, ধারা দলীল প্রমাণ বোঝার যোগ্য তারা এঁদের কাছ থেকে দলীল প্রমাণসহ ইলম হাসিল করবে আর যারা তত্্ব-তথ্য জানার যোগ্য নয় তারা এঁদের কথা মত আমল করে যাবে। তারা যে মাসআলার যে সমাধান বলে দিবেন সে অনুযায়ী কাজ করে যাবে। এটাই তাকলীদ। দেখা গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে যারা নিজেদেরকে মুজতাহিদ এবং দলীল প্রমাণসহ ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞানার্জনের যোগ্য মনে করতেন না-তারা ফকীহ সাহাবীগণের কাছে যেতেন এবং দলীল প্রমাণ অন্বেষণ ব্যতিরেকে তাদের নির্দেশিত মতানুযায়ী আমল করতেন এবং তাদের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস পোষণ করতেন। ৫৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।