ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৬) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৩০
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ হাদীস সাহাবী আবৃ হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন; যে ব্যক্তি কোন বিষয়ে না জেনেই ফতোয়া দিল সেই এর পাপের বোঝা বহন করবে ।৪৬ এই হাদীস দ্বারাও তাকলীদের বৈধতা প্রমাণিত হয়৷ কারণ, তাকলীদ যদি অবৈধ হতো, এবং কারো ফতোয়ার উপর যদি প্রমাণ তলব করা ছাড়াই আমল করা বৈধ না হতো তাহলে উল্লেখিত অবস্থায় সমস্ত পাপের বোঝা ফতোয়াদাতা কেন বহন করবে? বরং বিনা ইলমে না জেনে ফতোয়া দেয়ার কারণে যেভাবে “মুফতী” পাপের ভাগী হচ্ছে ঠিক তেমনি ফতোয়ার বিশুদ্ধতা যাচাই না করার কারণে ফতোয়া প্রার্থীকেও পাপের ভাগী হওয়া উচিত ছিল। অথচ পাপের অধিকারী কেবল ফতোয়াদাতা। এতে একথাই প্রমাণিত হয়, যে ব্যক্তি নিজে আলেম নয় তার দায়িত্ব কেবল এতটুকু, তার জানা মতে এ বিষয়ে কুরআন-হাদীস সমৃদ্ধ জ্ঞান রাখে এমন কোন ব্যক্তি তথা আলেমের কাছ থেকে তা জেনে নেয়া! অতপর সেই আলেম যদি তাকে মাসআলা ভুল বলে দেয় তাহলে এর সম্পূর্ণ ভার ফতোয়াদাতাকেই বহন করতে হবে, প্রার্থীকে নয়।৪৭ পঞ্চম হাদীস মুসনাদ-ই আহমাদে হযরত সাহ্‌ল ইবনে মুআয রা. তার পিতার সূত্রে বর্ণনা করেন-'এক মহিলা রসূল সা. এর দরবারে এসে আরয করল, ইয়া রসূলাল্লাহ! আমার স্বামী যুদ্ধে চলে গেছে। সে যখন নামায পড়ত আমি তার ইকতিদা ও অনুসরণ করতাম। এবং তার সকল আমলেরই আমি অনুসরণ করতাম। সুতরাং এখন আপনি আমাকে এমন কোন আমল বলে দিন যা আমাকে তার আমল (অর্থাৎ জিহাদ) এর মর্যাদা পর্যস্ত পৌছে দিবে।' এই মহিলা তার আলোচ্য বর্ণনায় রসূলুল্লাহ সা. এর খিদমতে নিবেদন করছে, আমি শুধু নামাযেই নয় বরং সকল আমলের ক্ষেত্রেই তার অনুসরণ করি, ইকতিদা করি অথচ রসূল সা. তাকে নিষেধ করছেন না।&৮ এতে স্পষ্টভাবেই প্রমাণিত হয় রসূল সা. মহিলা কর্তৃক তার স্বামীর তাকলীদ ও ইকতিদাকে সমর্থন করেছেন। ষষ্ঠ হাদীস তিরমিযী শরীফের একটি হাদীসে আছে, সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন ঃ যার মধ্যে দুটি গুণ আছে, আল্লাহ তা'আলা তাকে ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দা হিসেবে লিখে নেন। সেই দুটি গুণ হলো- অর্থাৎ, যে ব্যক্তি দীনের ক্ষেত্রে তারচে উচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তির প্রতি তাকাবে এবং তার অনুসরণ ও ইকতিদা করবে আর পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নশ্রেণীর লোকের প্রতি তাকাবে এবং (এই ভেবে) প্রশংসা করবে। (আল্লাহ আমাকে ভাল রেখেছেন)।৪৯ ইসলামী আইন ও বিচার ৫৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।