রসূলুল্লাহ সা.-এর নামাযের ইকতিদা করেন আর অন্য সকলে ইকতিদা করে আবু বকর রা.- এর নামাযের ।'৪২ বলাবাহুল্য, উল্লেখিত আয়াত ও হাদীসে অত্যন্ত স্পষ্টভাবে “ইকতিদা' শব্দটি ধর্মীয় বিষয়ে আনুগত্যের অর্থে ব্যবহৃত হয়েছে। এতে একথাই প্রমাণিত হয়, আমাদের আলোচ্য হাদীসটিতেও রসূল সা. ধর্মীয় তথা দীনি বিষয়েই হযরত আবূ বকর রা. ও হযরত উমর রা... এর আনুগত্য করতে বলেছেন। আর এটাকেই তাকলীদ বলা হয়।৪৩ এবং রসূল সা. তার অবর্তমানে হযরত আবূ বকর রা. ও হযরত উমর রা.-এর তাকলীদ করতে বলেছেন এই হাদীসে । তৃতীয় হাদীস বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় আছে, সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, রসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন; “নিশ্চয়ই আল্লাহ তা'আলা ইলমকে (পৃথিবী থেকে) এমনভাবে ছিনিয়ে নিবেন না যে, তার বান্দাদের অন্তর থেকে তা ছিন্ন করে নিবেন। বরং আলেমগণকে তুলে নেয়ার মাধ্যমেই ইলমকে তুলে নিবেন। অনন্তর যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষ অশিক্ষিত বোলেম লোকদেরকে নেতা বানাবে । অতপর সেই নেতাদেরকে (বিভিন্ন বিষয়ে) প্রশ্ন করা হবে। তারা তখন ইলম ছাড়াই রায় প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে ছাড়বে 188 উল্লেখিত হাদীসটিতে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে, ফতোয়া তথা ধর্মীয় বিষয়ে রায় প্রদান উলামায়ে কেরামের কাজ। মানুষ তাদের কাছে ইসলামের বিধি-বিধান জানতে চাইবে; তারা তা তাদেরকে বলে দিবেন আর মানুষ দে অনুযায়ী আমল করবে- এইতো তাকলীদ । বিশেষভাবে এই হাদীসে আরেকটি কথা বলা হয়েছে, আর তাহলো, রসূল সা. এমন সময়ের প্রতি ইঙ্গিত করেছেন যখন কোন আলেম থাকবে না। তখন মূর্খ লোকেরা ফতোয়া দিতে শুরু করবে। প্রশ্ন হলো, যখন এমন সময় উপস্থিত হবে যে, কোন আলেমই বর্তমান নেই তখন অতীতকালের আলেমগণের মতের অনুসরণ করা ছাড়া ইসলামের বিধি-বিধান মানার আর কী উপায় থাকতে পারে? আর এই অনুসরণই তো তাকলীদ। কারণ, যখন জীবিত কোন আলেম নেই; আর যারা বেঁচে আছে তাদের কেউ সরাসরি কুরআন হাদীস থেকে সমস্যার সমাধান উদ্ভাবন করতেও সক্ষম নয় তখনতো শরীয়ত মোতাবেক আমল করার একটিই পথ খোলা থাকে। আর তাহলো, অতীতকালের আলেমগণের অনুসরণ করা। সুতরাং এই হাদীস একথাই প্রমাণ করে, যতক্ষণ পর্যন্ত মুজতাহিদ শ্রেণীর আলেমগণ বর্তমান থাকবেন ততক্ষণ পর্যন্ত শরীয়তের মাসআলা-মাসাইল তাদের কাছ থেকে জেনে নিয়ে সে অনুযায়ী আমল করবে 8৫ ৫৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00])
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।